জার্মানির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘রবার্ট কখ ইনস্টিটিউট’ জানিয়েছে, এসব মৃত্যুর মধ্যে প্রায় ৯ হাজার ৬০০টি ঘটেছে জুনের শেষ দিকে এক সপ্তাহে। ওই সময় দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছিল।
ইনস্টিটিউটের বিবৃতিতে বলা হয়েছে, তাপজনিত মৃত্যুর সবচেয়ে বড় অংশ ৭৫ বছরের বেশি বয়সীদের মধ্যে। প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেত্রে যেমন তাপাঘাত বা তীব্র গরমে সরাসরি মৃত্যুর কারণ হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে গরমের প্রভাবের সঙ্গে আগে থেকে থাকা নানা স্বাস্থ্যসমস্যা মিলেই মৃত্যুর ঝুঁকি বাড়ায়।
ইনস্টিটিউট আরও জানিয়েছে, এ কারণে মৃত্যুসনদে সাধারণত তাপকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে লেখা থাকে না। ফলে তাপজনিত মৃত্যুর পরিমাণ নির্ধারণে পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করতে হয়।
সাম্প্রতিক বছরের হিসাব উল্লেখ করে ‘রবার্ট কখ ইনস্টিটিউট’ জানায়, ২০১৮ সালে তাপজনিত মৃত্যু ছিল ৮ হাজার ৯০০। অন্য বছরগুলোতে, যেমন ২০১৬ সালে, এই সংখ্যা ২ হাজার বা তার নিচে ছিল। তাদের মতে, তাপপ্রবাহের তীব্রতার তারতম্যের কারণেই বছরভেদে এই পার্থক্য দেখা যায়।





