ফটোগ্রাফারসহ ৬৮ পদে জনবল নিয়োগ দেবে তথ্য অধিদপ্তর

তথ্য অধিদপ্তর
চাকরির বাজার
দেশে এখন
0

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরে (পিআইডি) ৭ জন ফটোগ্রাফারসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৮টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি গত ১০ মার্চ ‘দৈনিক আমার দেশ’ ও ‘দ্যা ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত হয়।

আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে জানানো হয়, ফটোগ্রাফার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

এছাড়া ১৪ জন তথ্য সহকারী নিয়োগ দেয়া হবে, যারা পরবর্তীতে বিসিএস তথ্য ক্যাডারের ফিডার পদে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারবেন। এ পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আহ্বানকৃত অন্যান্য পদের মধ্যে রয়েছে ৬ জন সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ১১ জন ড্রাইভার, এক জন ক্যাটালগার, এক জন স্টোর অ্যাসিস্ট্যান্ট, ৯ জন অফিস সহকারী-কাম-ম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ১৯ জন অফিস সহায়ক।

উল্লেখ্য, তথ্য অধিদপ্তরের সদরদপ্তর বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত হওয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা দেশের প্রশাসনের প্রাণকেন্দ্রে চাকরি করার সুযোগ পাবেন। তবে বিভাগীয় শহরগুলোতেও এ অধিদপ্তরের আঞ্চলিক অফিস রয়েছে যেখানে কর্মচারীরা পদায়ন পেতে পারেন।

আগামী ১ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত যোগ্যতা অনুসারে সবার জন্য আবেদনের সুযোগ উন্মুক্ত থাকবে। আগ্রহী প্রার্থীগণ (http://pid.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।

এসএইচ