
২ কোটি ৮৭ লাখের বেশি বরাদ্দ; ভোটের পর অচল নীলফামারীর সিসি ক্যামেরা
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারির জন্য নীলফামারীতে সিসি ক্যামেরা স্থাপনে ২ কোটি ৮৭ লাখ টাকার বেশি বরাদ্দ দেয়া হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। উপজেলা পর্যায়ে ৮৭ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা এবং জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ দেয়া হয়েছিল দুই কোটির বেশি টাকা। অথচ নির্ধারিত সংখ্যার তুলনায় কম ক্যামেরা বসানো এবং এরই মধ্যে বেশ কিছু ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, পরে অগ্নিসংযোগ
নীলফামারী সদর উপজেলার সুবর্ণঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে বিদ্যালয়ের অগ্নিসংযোগ করে এতে সরকারি প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষক-শিক্ষিকাদের হিজাব, জায়নামাজ পুড়িয়ে দিয়েছে।

‘শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না' বলার পরই জামায়াত নেতাদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো
নীলফামারীর ডিমলা উপজেলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে আহত হয়েছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

নীলফামারীতে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও!
নীলফামারীর সৈয়দপুরে আদালতের নির্দেশে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা করা গোডাউন থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে জব্দ করা প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক। দুই বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ কীটনাশক জব্দ করে সিলগালা করা হয় গোডাউনটি। কিন্তু পুনরায় আদালতের নির্দেশে আলামত ধ্বংস করতে গিয়ে দেখা যায়, ভেতরে নেই সেই মালামাল। কীভাবে সিলগালা গোডাউন থেকে উধাও হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কীটনাশক, এ নিয়েই উঠেছে নানা প্রশ্ন।

বাল্যবিবাহ বন্ধের পরও ঝুঁকি; দীর্ঘমেয়াদি সুরক্ষার প্রশ্নে সীমাবদ্ধতা
একটি বাল্যবিবাহ বন্ধ করতে পারলেই কি শেষ হয়ে যায় রাষ্ট্রের দায়িত্ব? না কি সেখান থেকেই শুরু হয় সেই পরিবারটির আরেক সংগ্রাম? নীলফামারীতে বাল্যবিবাহ ঠেকাতে প্রশাসনের অভিযান থাকলেও দীর্ঘমেয়াদি সুরক্ষার প্রশ্নে রয়েছে সীমাবদ্ধতা। একবার কারও বাল্যবিয়ে থামানো গেলেও আবার তাকে পড়তে হচ্ছে সেই একই ঝুঁকিতে।

৬৬০ প্রতিরোধ কমিটি; তিন বছরে নীলফামারীতে ঠেকানো গেছে মাত্র ১১ বাল্যবিবাহ
নীলফামারীতে বাল্যবিয়ের হার ৪২ দশমিক ৪ শতাংশ। জেলায় প্রতিরোধ কমিটি রয়েছে ৬৬০টি। যদিও গত তিন বছরে বন্ধ হয়েছে মাত্র ১১টি। সরকারি কমিটির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করলেও কিছুতেই কমছে না এই সামাজিক ব্যাধি। স্থানীয়দের অভিযোগ, পারিবারিক অস্বচ্ছলতা, নিরাপত্তাহীনতা, অসচেতনতা অনেক ক্ষেত্রে বাল্যবিবাহে সহায়ক হচ্ছে।

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪
নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আজ (রোববার, ১২ জুলাই) বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা; খোলা আকাশের নিচে দিনভর অপেক্ষা
পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (শুক্রবার, ৫ জুন) ভোরে তাদের কাঁটাতারের গেট দিয়ে বাংলাদেশের দিকে পুশইন করা হয়।

নীলফামারীতে ট্রাক-মিথিলা গাড়ির সংঘর্ষ, নিহত ২
নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চীনা কোম্পানি ‘ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে নীলফামারীর উত্তরা ইপিজেডের চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির চীনা কোম্পানি ‘ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ। কাঁচামালের তীব্র সংকট এবং ক্রেতাদের ক্রয়াদেশ (বায়ার অর্ডার) আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নীলফামারীর মিষ্টি কুমড়া রপ্তানির উদ্যোগ মধ্যপ্রাচ্যে
আলুর পর এবার বিদেশে রপ্তানি হচ্ছে নীলফামারীর মিষ্টি কুমড়া। নিরাপদ খাদ্য কর্মসূচির আওতায় এ উপজেলায় এবার ২০০ বিঘা জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। জৈব পদ্ধতিতে উৎপাদিত কুমড়া এবার মধ্যপ্রাচ্যে রপ্তানির চেষ্টা চলছে। প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভের আশা করছেন কৃষকরা।

নীলফামারীতে জ্বালানি সংকট; খোলা বাজারে বিক্রি ও মজুতের অভিযোগ
নীলফামারীতে ফুয়েল স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ে যে তেল ৩ দিনে শেষ হতো, এখন সেটা ৩ থেকে ৬ ঘণ্টায় শেষ হচ্ছে। অভিযোগ উঠেছে, পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুত করছেন অনেকে। খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগও আছে। ফুয়েল কার্ড চালু হলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলছেন ফুয়েল পাম্প কর্তৃপক্ষ। তবে, প্রশাসনের অবহেলাকেও দায়ী করছেন অনেকে।