
লাহোরকে টপকে আবারও বায়ুদূষণে শীর্ষে নয়াদিল্লি
লাহোরকে টপকে আবার বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি। নগরীর বায়ুমান ছিল ৩৩৪ একিউআই, যা অত্যন্ত ঝুকিপূর্ণ হিসেবে বিবেচিত। বায়ুদূষণে বিপাকে পড়েছেন দিল্লিবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিজুড়ে জারি করা হয়েছে সতর্কতা।

চীনকে সামলানো আর অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমন—দ্বিমুখী চ্যালেঞ্জে ভারত
চীনের সঙ্গে সীমান্ত সংঘাত আর সিয়াং নদীর উপর বাঁধ নির্মাণ নিয়ে স্থানীয়দের প্রতিরোধ- অরুণাচল প্রদেশে দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি ভারত সরকার। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, অরুণাচলের আন্দোলন স্বতন্ত্র, সহনশীল আচরণ না করলে দেশের অভ্যন্তরে ফাটল আরও বাড়বে। তাদের পরামর্শ, জটিল এই পরিস্থিতি থেকে বের হতে নয়াদিল্লিকে আস্থা রাখতে হবে নিজস্ব প্রতিরোধ ব্যবস্থায় আর বেইজিংকে সামলাতে হবে কূটনৈতিক উপায়ে।

নজিরবিহীন ধরপাকড়ে সিজেপির বার্তা ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন’
ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিকে ‘সাংবাদিক ও আন্দোলনকারীদের ওপর ভয়াবহ আঘাত’ হিসেবে বর্ণনা করে সিজেপি বলেছে, ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন। সারা বিশ্ব আমাদের দেখছে।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানকে ‘সন্ত্রাসের ধারাবাহিক চর্চাকারী’ বললেন জয়শঙ্কর
জাতিসংঘের ভাষণে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকার’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটিকে তুলোধুনো করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাফ জানান, সন্ত্রাসবাদের সঙ্গে কোনো সমঝোতা করবে না নয়াদিল্লি।

নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত হয়েছে অন্তত ৬ জন। গুরুতর আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও, ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছেন অনেকে। এ ঘটনায় দিল্লির পৌরভবনে ভাঙচুর চালায় বেশকিছু শিক্ষার্থী। ৫০ বছরের জরাজীর্ণ ভবনটি মূলত দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া থাকতো। ধসে পড়ার সময় ভবনের নিচতলায় নির্মাণকাজ চলছিল। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লির হোটেলে আগুন: অবহেলার অভিযোগে রাঁধুনি গ্রেপ্তার
ভারতের দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর তিন দিন পর হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ( শনিবার, ৬ জুন ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লিতে আগুনে আরও এক বাংলাদেশির মৃত্যু
ভারতের নয়াদিল্লিতে হোটেলে আগুনের ঘটনায় নুরুল আমিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। আজ (শুক্রবার, ৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

নয়াদিল্লিতে অগ্নিকাণ্ড: আহত ৮ বাংলাদেশি, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ বাংলাদেশি। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে এ বিবৃতিতে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন।

নয়াদিল্লিতে চলতি সপ্তাহে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

‘পুশব্যাক’ ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ (বৃহস্পতিবার, ৭ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়েই এসব মন্তব্য দেখা উচিত।

ইরান যুদ্ধের প্রভাবে নয়াদিল্লি ছাড়ছেন নিম্ন আয়ের মানুষ
ইরান যুদ্ধের প্রভাবে ভুগছে ভারতীয় কৃষকরা। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতজুড়ে দেখা দিয়েছে সারের সংকট। এতে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে ব্যাহত হচ্ছে ফলন। দেশটির বেশকিছু রাজ্য তীব্র খাদ্য সংকটের শঙ্কায় রয়েছে। এদিকে, রান্নার গ্যাস এলপিজির আকাশচুম্বী দামে রাজধানী নয়াদিল্লি ছাড়তে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। বিকল্প জ্বালানি খুঁজে বেড়াচ্ছেন বাসিন্দারা।

গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ভারতের
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, নয়াদিল্লি সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে।