
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: গুরুত্ব পাচ্ছে দু’দেশের বাণিজ্য-জনশক্তি সহযোগিতা
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (রোববার, ২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে কূটনৈতিক মহল।

প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ (রোববার, ২১ জুন) এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম কোনো রাষ্ট্রীয় সফর।

যুক্তরাষ্ট্রকে নিয়ে ‘বাজি’ ধরলে কখনোই ভুল করবেন না: ব্রেন্ট ক্রিস্টেনসেন
দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রকে নিয়ে বাজি ধরলে বা সঙ্গে থাকলে বাংলাদেশ কখনোই ভুল করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ (শনিবার, ২০ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিনিধিদের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পর্তুগালের লিসবনভিত্তিক আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) কূটনৈতিক প্রতিনিধি ফারুক এস. আদাতিয়া। আজ (সোমবার, ১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ও ইইউর মধ্যে অংশীদারিত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসন, বাণিজ্য, দক্ষতা উন্নয়ন এবং আঞ্চলিক বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে এই ঐতিহাসিক বিজয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অটল ও নিঃশর্ত’ সমর্থন বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক থেকে ফিরে আজ (মঙ্গলবার, ৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজী থেকে ১৭০ জন স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক বাংলাদেশিকে আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল পাঁচটায় বুরাক এয়ারের ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিশ্বকাপ ঘিরে ভিসা বন্ড মওকুফ; দর্শকদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র
আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দর্শকদের জন্য বড় সুখবর দিলো যুক্তরাষ্ট্র। প্রায় ৫০টি দেশের দর্শকের জন্য ভিসা বন্ডের টাকা মওকুফ করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার ( ১৩ মে ) এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়াদিল্লিতে চলতি সপ্তাহে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১৪ ও ১৫ মে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ (মঙ্গলবার, ১২ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন শান্তি প্রস্তাব পর্যবেক্ষণ করছে ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি পাল্টা শান্তি প্রস্তাব বর্তমানে খতিয়ে দেখছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আল জাজিরার।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে। আজ ( বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর আবেদনের বিষয়টি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। বিষয়টি ভারতের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে। এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।