পিলখানা-হত্যাকাণ্ড
পিলখানা হত্যাকাণ্ডে জড়িত আ.লীগের শীর্ষ নেতাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে জড়িত আ.লীগের শীর্ষ নেতাদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের তদন্ত রিপোর্ট ধরে ২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে পিলখানায় সেনা হত্যাকাণ্ডে শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহিদ হওয়া সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান।

পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ সেনা কর্মকর্তা। আর এই দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও উপস্থিতিতে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এসময় উপস্থিত হন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সেনা প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যরাও। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এছাড়াও প্রধানমন্ত্রী জানান, পিলখানা হত্যাকাণ্ডের স্মৃতি অম্লান করে রাখতে বর্তমান সরকার কাজ করবে।

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

জাতীয় শহিদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদত বার্ষিকী স্মরণে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) যথাযথ মর্যাদায় পালিত হয়।

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডে নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ

পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় শহিদ সেনা দিবসের বাণী

দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ কথা বলেন। এসময় পিলখানায় শহিদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ স্মরণ করে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায়: তারেক রহমান

সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায়: তারেক রহমান

দেশের সেনাবাহিনী রাজনীতি সচেতন থাকবে, তবে রাজনীতিতে যেন না জড়ায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, সাক্ষ্য দেন মাত্র দু’জন

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, সাক্ষ্য দেন মাত্র দু’জন

পিলখানা হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল, নিষ্ক্রিয়তা ছিল তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর। আজ (বুধবার, ২৫ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আ ল ম ফজলুর রহমান। জানান, কমিশন শেখ হাসিনা, সাবেক কয়েকজন এমপি-মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে সাক্ষ্য দেয়ার আহ্বান জানালেও শুধু মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ই-মেইলে লিখিত জবানবন্দি পাঠিয়েছেন।

পিলখানা বিস্ফোরক মামলায় জামিন পেলেন ৪০ আসামি

পিলখানা বিস্ফোরক মামলায় জামিন পেলেন ৪০ আসামি

বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক আইনের মামলা জামিন পেলেন হত্যা মামলায় খালাস পাওয়া আরো ৪০ জন আসামি। গতকাল (রোববার, ১১ মে) জামিনের এ আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া।

আ.লীগের বিচার-নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক সব প্লাটফর্ম ‘একাট্টা’

আ.লীগের বিচার-নিষিদ্ধের দাবিতে রাজনৈতিক সব প্লাটফর্ম ‘একাট্টা’

টানা ১৬ ঘণ্টা ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। আ.লীগ নিষিদ্ধ ও বিচার নিশ্চিতের রোডম্যাপ ঘোষণা না হলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, গণহত্যার বিচার প্রসঙ্গে কোনো আপস করা হবে না বলেও জানান তারা।

'ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতেই পিলখানা হত্যাকাণ্ড'

'ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতেই পিলখানা হত্যাকাণ্ড'

ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতেই পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, 'প্রকৃত অপরাধীর বিচার না করে নিরপরাধ বিডিআর সদস্যদের আটক করে বিচারের নামে অবিচার করা হয়েছে।'