
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রযুক্তি বিভ্রাটের ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র নেই: মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে ঘটে যাওয়া একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত বলে অনলাইনে যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে, তা নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের তিনি বলেছেন, এসব ঘটনার মধ্যে কোনো ধরনের যোগসূত্র থাকার ‘বিন্দুমাত্র প্রমাণ’ নেই। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়, নেপথ্যে কী?
উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া ও ব্যাংকিং লেনদেন স্থবির হওয়া থেকে শুরু করে সরকারি ব্যবস্থা অচল হয়ে পড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় ঘটছে। গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক বিভ্রাটের ঘটনাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে মার্কিন নাগরিকদের মনে প্রশ্ন উঠেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এসব ঘটনার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র নয়, বরং পুরোনো সিস্টেম, জটিল হালনাগাদ প্রক্রিয়া এবং সফটওয়্যার তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ব্যবহারের ভূমিকা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ব্যাংক, বিমান ও সরকারি সংস্থায় প্রযুক্তিগত বিপর্যয়; সাইবার হামলার শঙ্কা নাকচ
যুক্তরাষ্ট্রে গত কয়েক দিনে বড় ব্যাংক, বিমান সংস্থা, মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সরকারি বিভিন্ন সংস্থার ব্যবস্থায় একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। সর্বশেষ সোম ও মঙ্গলবার দেশটির শীর্ষ ব্যাংক এবং জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়ও এই বিভ্রাট ছড়িয়ে পড়ে। এছাড়া পৃথক এক সাইবার নিরাপত্তা ঘটনায় কয়েক ডজন জনপ্রিয় ওয়েবসাইটের দর্শকদের নিশানা করা হয়েছে। তবে এসব ঘটনার একটির সঙ্গে অন্যটির যোগসূত্র বা কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।