
স্বর্ণের গহনা নতুনের মতো ঝকঝকে রাখবেন যেভাবে, ৫টি কার্যকরী টিপস
স্বর্ণের গহনা (Gold jewelry) শুধু অলংকার নয়, অনেকের জন্য তা আবেগ, স্মৃতি এবং দীর্ঘমেয়াদি সম্পদ। তবে নিয়মিত ব্যবহার, ঘাম, ধুলোবালি কিংবা সঠিক সংরক্ষণের অভাবে স্বর্ণের উজ্জ্বলতা (Gold luster) কমে যেতে পারে। একটু সচেতন হলে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে বছরের পর বছর আপনার প্রিয় গহনা থাকবে একদম নতুনের মতো উজ্জ্বল।

ঈদকে ঘিরে ময়মনসিংহে জমে ওঠেছে ঈদের বাজার
ময়মনসিংহে জমে ওঠতে শুরু করেছে ঈদের বাজার। ভিড় বাড়ছে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। এবার বেশিরভাগ ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশিয় পণ্য। প্রসাধনীর বাজারে দেশিয় পণ্যের চাহিদার কারণে বেড়েছে বেচাকেনাও।

ঈদ ঘিরে পটুয়াখালীর দোকানগুলোয় বেড়েছে প্রসাধনী বিক্রি
রোজার শুরুতেই সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীতে বেড়েছে প্রসাধনী বিক্রি। দোকানগুলোতে বাড়ছে ভিড়। ক্রেতাদের পছন্দ হিসেবে পরিচিতি পেয়েছে দেশিয় পণ্যের ব্র্যান্ডগুলো। দোকানে দোকানে চলছে বেচাকেনা।

মৌলভীবাজারে ঈদ ঘিরে চাহিদা বাড়ছে দেশিয় প্রসাধনীর
মৌলভীবাজার জেলার সর্বত্র বাড়ছে দেশিয় প্রসাধনী সামগ্রীর চাহিদা। বিদেশি প্রসাধন সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন দেশিয় প্রসাধনী সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিউটি পার্লারসহ সর্বত্র। দেশিয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।

ভোমরায় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পণ্য জব্দ, দুই দোকানিকে জরিমানা
সাতক্ষীরার ভোমরায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ প্রসাধনী ও খাদ্য পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। এসময় দুই দোকানিকে জরিমানা করা হয়। গতকাল (মঙ্গলবার, ২২ এপ্রিল) সন্ধ্যায় ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাংগীর মার্কেটে এই অভিযান পরিচালিত হয়।

নাইজেরিয়ায় বিচ্ছুর দুধ থেকে চলছে বিষ আহরণ
দুধ থেকে চলছে বিষের আহরণ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। নাইজেরিয়ায় বিষ উৎপাদনের জন্য ভয়ংকর বিচ্ছুর দুধ সংগ্রহ করা হচ্ছে। আর এই কারণে হাজার হাজার বিচ্ছু রক্ষণাবেক্ষণও করা হয় দেশটিতে। যা থেকে বৈশ্বিক বাজারে বিপুল অর্থ আয়ের সম্ভাবনাও রয়েছে।

রাঙামাটিতে ঈদকে ঘিরে চাঙ্গা প্রসাধনীর বাজার
ঈদ যত ঘনিয়ে আসছে ততই রাঙামাটির বিপণি বিতানগুলোর প্রসাধনী পণ্যের দোকানগুলোতে বেড়ে চলছে ক্রেতাদের ভিড়। রূপচর্চার প্রধান অনুষঙ্গ প্রসাধনী পণ্যের বিপুল সমাহার থেকে পছন্দের প্রয়োজনীয় পণ্য কিনতে নারী ও শিশুদের উচ্ছ্বাসই দেখা গেছে বেশি। গুণগত মান ভালো আর দাম কম হওয়ায় বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। চলতি মৌসুমে প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার পণ্য বেচাবিক্রির আশা বিক্রেতাদের।

রমজানের শেষ দশ দিনে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা
রমজানের শেষ দশ দিনে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। ঈদ রঙিনভাবে উদযাপনে শত প্রস্তুতি চলছে।

ঈদ উপলক্ষ্যে ভোলায় শত কোটি টাকার প্রসাধনী বেচাকেনার আশা
ঈদ উপলক্ষ্যে ভোলায় প্রায় শত কোটি টাকার প্রসাধনী বেচাকেনার আশা। ব্যস্ততা বেড়েছে জেলার ছোট বড় সকল প্রসাধনীর দোকানে। মানে ভালো ও দামে সাশ্রয়ী হওয়ায় দেশিয় ব্র্যান্ডের প্রসাধনীর চাহিদা এবার বেশি বলে জানান বিক্রেতারা।

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য ঢুকলেও ক্রেতাদের আস্থা দেশি পণ্যে
আমদানি করা বিদেশি প্রসাধনী নকল হচ্ছে বেশি। এসব প্রসাধনীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও রয়েছে। এ কারণে দেশি কোম্পানির গুণগত মানসম্পন্ন পণ্যের চাহিদা বেড়েইে চলেছে।

দেশি-বিদেশি পণ্যের বেচাকেনায় জমে উঠেছে সাতক্ষীরার ঈদ বাজার
সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। জামা কাপড়ের পাশাপাশি কসমেটিকস সামগ্রীর বেচাকেনাও বেড়েছে। ত্বকের চর্চা এবং সৌন্দর্য বর্ধনে সব বয়সের নারীরা প্রসাধনী সামগ্রী কিনতে ভিড় করছেন বিভিন্ন দোকানে। তবে এবার বিদেশি নানা ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের কসমেটিকস পণ্যর বেচা বিক্রিও বেড়েছে।

ঈদ বাজারে বেচাকেনা বেড়েছে প্রসাধনীর দোকানে
ঈদ বাজারে বেচাকেনা বেড়েছে বরগুনার প্রসাধনীর দোকানে। ক্রেতারা জানান, হাজারো প্রসাধনীর ভিড়ে স্বস্তি মিলছে দেশি প্রসাধনীতেই। আর ঈদ ঘিরে কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। এদিকে, ভোক্তার স্বার্থরক্ষা ও নকল পণ্য রোধে কাজ করার কথা বলছে প্রশাসন।