ঈদকে ঘিরে ময়মনসিংহে জমে ‍ওঠেছে ঈদের বাজার

ঈদকে ঘিরে ভিড় বাড়ছে  প্রসাধনী সামগ্রীর দোকানগুলোয়
এখন জনপদে
0

ময়মনসিংহে জমে ওঠতে শুরু করেছে ঈদের বাজার। ভিড় বাড়ছে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। এবার বেশিরভাগ ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশিয় পণ্য। প্রসাধনীর বাজারে দেশিয় পণ্যের চাহিদার কারণে বেড়েছে বেচাকেনাও।

উৎসব বর্ণিল হয় রঙের আলপনায়। সেই রঙ যখন হয় মেহেদির, তখন তো কথাই নেই। ময়মনসিংহের বিপিন পার্কে এমন মেহেদি উৎসবে রাঙাতে দেখা গেলো ছিন্নমূল শিশুদের। শিশুরা জানায়, মেহেদি উৎসবে আসতে পেরে তারা অনেক খুশি।

এদিকে আসন্ন ঈদকে ঘিরে শহরের বিভিন্ন বিপণি বিতানে নিজেকে সাজিয়ে নিতে প্রসাধনীর দোকানে ভিড় করছেন সমবয়সী ক্রেতারা। অন্যবারের চেয়ে এবার দেশিয় পণ্যের চাহিদা বেড়েছে। প্রসাধনীর বাজারে চাহিদার শীর্ষে রয়েছে মমতাজ মেহেদি, ফেসওয়াসসহ বেশকয়েকটি পণ্য।

আরও পড়ুন:

একজন ক্রেতা বলেন, দীর্ঘদিন ধরে দেশিয় পণ্য ব্যবহার করে আসছি। দেশিয় পণ্যের গুণগত মান অনেক ভালো।’ বিক্রেতারা জানান, দেশিয় কিছু পণ্য নিয়ে কোনো বাজে মন্তব্য নেই।

শহরের নামিদামি বিউটি পার্লারগুলোতে বেড়েছে মেহেদির ব্যবহার। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদসহ বাঙালির যেকোনো উৎসবের সাজে থাকে মেহেদির ছোঁয়া।

বর্তমানে বেচাকেনার চাপ বেশি না হলেও ১৫ রোজার পর থেকে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। মমতাজের ৩৫টিরও বেশি পণ্যের চাহিদা বেশি বলে জানান কোম্পানির প্রতিনিধি। বিক্রয় প্রতিনিধি বলেন, ‘সর্বোচ্চ ভালো পণ্য দেয়ার চেষ্টা করছি।’

এ রমজানের ঈদকে ঘিরে পুরো জেলায় প্রায় কোটি টাকার পণ্য বিক্রির আশা কোম্পানিটির।

জেআর