
সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে: ফরহাদ হোসেন
আজকে এমন সময় আসছে ফ্যাসিস্ট-গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না এবং এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) অর্থনৈতিক অঞ্চল ও সুগার মিল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
দেশে চাহিদার তুলনায় বেশি সার রয়েছে, তবে সম ডিস্ট্রিবিউশনে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে প্রশাসন ও জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হলে পানি ছেড়ে দিয়ে বন্যাকবলিত করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেয়ার কারণে যেন বাংলাদেশকে হঠাৎ বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

জামায়াত এমপির অপকর্ম ঢাকতেই তেল সংকটের গুজব: প্রতিমন্ত্রী আজাদ
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অপকর্ম ঢাকতেই কৃত্রিম তেলের সংকটের গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দলীয় পরিচয় নয়, প্রকৃত অসহায়দের সরকারি অনুদান দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ
সরকারি অনুদান বিতরণে দলীয় পরিচয় নয়, প্রকৃত যোগ্য ও অসহায় মানুষের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (শনিবার, ১১ জুলাই) দুপুরে পঞ্চগড়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও রক্তচাপ (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পজিটিভ ধারণা তৈরি করুন—তহশিলদারদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের পজেটিভ ইমেজ তৈরি করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ইনাদের বিষয়ে আমার পজেটিভ ধারণা নাই। আমি আশা করবো, এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এবং পজিটিভ ধারণা তৈরি করবেন। জীবন একটাই, বেশি সম্পদের মালিক হবেন— সালমান এফ রহমানকে দেখুন কী পরিণতি!

মানিকগঞ্জে নদী ভাঙন রোধে দেড় হাজার কোটি টাকার ৫ প্রকল্প: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মানিকগঞ্জকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় দেড় হাজার কোটি টাকার পাঁচটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে নিয়ে আরো প্রায় ২৬০০ কোটি টাকার আরও একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

নিজের নামে ‘কটূক্তিকারীকেই’ জামিন করালেন প্রতিমন্ত্রী
নিজের নামে ‘কটূক্তিকারী’ কলেজছাত্র নিশাত ইসলামকে গ্রেপ্তারের এক দিন পরেই জামিন করিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। গতকাল (রোববার, ২৭ এপ্রিল) বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী চার্জশিট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। প্রতিমন্ত্রীর এ উদারতায় খুশি নিশাত ও তার পরিবার।

ক্ষতিগ্রস্তদের সহায়তায়-কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা প্রতিমন্ত্রী আজাদের
ক্ষতিগ্রস্তদের সহায়তা ও কার্ড বিতরণে দলমত না দেখার বার্তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, আমার একটা বার্তা হলো শিলাবৃষ্টিতে যেমন কোনো দল-ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দল মত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেয়া হবে।