টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনায় গুরুত্বারোপ করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
দেশে এখন
0

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জলবায়ু পরিবর্তন, পানি দূষণ ও ক্রমবর্ধমান পানির চাহিদা মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি সরবরাহ, নদী ও জলাশয় সংরক্ষণ, বর্জ্যপানি পরিশোধন এবং পানি পুনর্ব্যবহারে সরকারি-বেসরকারি উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ২৮তম পাওয়ার সিরিজ, ৩১তম বিল্ড সিরিজ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পানিসম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ব্যবহার বাড়াতে হবে। শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধন এবং পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব।’

আরও পড়ুন:

তিনি আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক প্রদর্শনী দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, জ্বালানি, আবাসন ও পানি খাতের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইএমএস-গ্লোবাল ইউএসএ ও এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলাম।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রদর্শনী ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

এসএইচ