আজ (মঙ্গলবার, ১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন শেষে স্টল পরিদর্শনের সময় ইউনিয়ন ভূমি অফিসের স্টলে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত দিনে আমরা দেখেছি জমির কাগজ তুলতে গিয়ে মানুষকে কতটা হয়রানি হতে হয়েছে। বাংলাদেশের ৪১ শতাংশ মানুষ ভূমির ওপর নির্ভরশীল। আমাদের সরকার ভূমির সেবাটাকে জনবান্ধব করতে চান। আর যেন কেউ একজনের জমি আরেকজন দখল করতে না পারে। আগামী দিনে একটা বিষয় আসবে— কাগজ যার, দলিল যার জমি তার।’
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের যদি এখনই জমি সংক্রান্ত ধারণা দেয়া হয়, তাহলে আগামী দিনে জীবন-জীবিকা চলার ক্ষেত্রে তা সহায়ক হবে।’





