বিচার-বিভাগ
এপস্টেইন কাণ্ডে এবার পদত্যাগ করলেন লর্ড মেন্ডেলসন

এপস্টেইন কাণ্ডে এবার পদত্যাগ করলেন লর্ড মেন্ডেলসন

কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ফাঁসের জেরে এবার লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন সাবেক মন্ত্রীসভার সদস্য লর্ড মেন্ডেলসন। এপস্টেইনের সাথে যোগাযোগের বিষয়ে বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ইনসাফ কায়েমের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

ইনসাফ কায়েমের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে সভায় তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, আলাদা হলো বিচার বিভাগ

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, আলাদা হলো বিচার বিভাগ

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয়ে গেল বিচার বিভাগ। আজ (রোববার, ৩ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় ৭১ জন নিহত

চলতি সপ্তাহের শুরুতে তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে বলে রোববার (২৯ জুন) ইরানের বিচার বিভাগ জানিয়েছে।

জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টা

জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ: প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যা সব ধরনের অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘জুলাই গণহত্যার বিচারের জন্য আজ জাতি ঐক্যবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে।’

‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা দিতে তিনজন বিচারক নিয়োগ দেয়া হবে’

‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা দিতে তিনজন বিচারক নিয়োগ দেয়া হবে’

স্বল্পখরচে দ্রুত মামলা নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিতে তিন লক্ষ্য নিয়ে কাজ করছে আইন মন্ত্রণালয়। আজ (শনিবার, ১৪ জুন) সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় একথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় তিনি বলেন, ‘জেলা পর্যায়ে আইনগত সহায়তা দিতে একজনের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেয়া হবে। এ সিদ্ধান্ত জুলাইয়ের ১ তারিখ থেকে কার্যকর করা হবে।’

দাবি আদায়ে দুই দিনের অর্ধদিবস কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মচারীরা

দাবি আদায়ে দুই দিনের অর্ধদিবস কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মচারীরা

দুই দিনের ‘অর্ধদিবস’ কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আজ (শুক্রবার, ১৬ মে) সকালে পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কর্মবিরতির ঘোষণা দেন তারা।

বিচারপতি নজরুলকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

বিচারপতি নজরুলকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। আজ (বৃহস্পতিবার, ৮ মে) আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুই দাবিতে দেশের সব আদালতে দুই ঘণ্টার কর্মবিরতি

দুই দাবিতে দেশের সব আদালতে দুই ঘণ্টার কর্মবিরতি

বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা দুই দফা দাবিতে উচ্চ আদালত ব্যতীত দেশের সব আদালতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনে আইন উপদেষ্টার আহ্বান

বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনে আইন উপদেষ্টার আহ্বান

বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও, বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (রোববার, ২০ এপ্রিল) সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জজদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে তিনি এ আহ্বান জানান।

‘বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না’

‘বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়িত্ব পাবে না। আজ (সোমবার, ৭ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে সৈয়দ জাফর ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।