হাওরের দুর্গম বিদ্যালয়ে এমপির পরিদর্শন; তিন বিদ্যালয়ে উপস্থিত নেই কোনো শিক্ষক

সুনামগঞ্জ
দুর্গম বিদ্যালয়ে এমপির পরিদর্শন
এখন জনপদে
0

সুনামগঞ্জের মধ্যনগরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিদর্শনে গিয়ে তিন বিদ্যালয়ে কোনো শিক্ষকের উপস্থিত পাননি তিনি।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত এলাকার বিদ্যালয়গুলো পরিদর্শন করেন তিনি। উপজেলার আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কায়েতকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষককে পাননি তিনি।

আরও পড়ুন:

বিদ্যালয় পরিদর্শন শেষে এমপি কামরুল বলেন, ‘হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সময় মতো বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা জরুরি।’

এ সময় শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

এফএস