
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে আইপিএফ
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আত্মসাৎকারী পাঁচ ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া শুরু করবে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড (আইপিএফ)। সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের পুরো অর্থই ফেরত দেয়া হবে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম এ কথা জানান।

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস
সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে সরকার। এর ফলে ভুল হিসাবে টাকা চলে যাওয়ার ঝুঁকিও কমবে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়লো তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরার।

সঞ্চয়পত্রের মুনাফার যে হার নির্ধারণ করলো সরকার
চলতি বছরের শেষ ছয় মাস অর্থাৎ, জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মেয়াদের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার (Savings Certificate Interest Rate) নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। ফলে বিনিয়োগকারীরা আগের হারেই তাদের লভ্যাংশ বা মুনাফা তুলতে পারবেন, যেখানে স্কিমের ধরন অনুযায়ী মুনাফার সর্বোচ্চ হার হবে ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত (Savings Certificate Interest Rate Bangladesh)।

লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার: বাণিজ্যমন্ত্রী
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অনুমোদনপ্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে শেয়ারবাজার চাঙা; তেলের দাম কিছুটা বেড়েছে
সপ্তাহান্তে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে নড়বড়ে যুদ্ধবিরতি নিয়েও বিনিয়োগকারীরা আশাবাদী থাকায় আজ (শুক্রবার, ১০ এপ্রিল) শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। এরইসঙ্গে তেলের দাম সামান্য বেড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিকটকের মার্কিন ব্যবসা নতুন বিনিয়োগকারীদের হাতে
টিকটক তার মার্কিন কার্যক্রমের বিক্রি সম্পন্ন করেছে। চীনা মালিকানাধিক টিকটকের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মূল শেয়ারের বড় অংশ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেছে। প্রযুক্তি ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ায় আবারও দাপট ফেরাতে কাজ করছে বাফুফে
২০২৫ সাল, ফুটবলের বদলে যাওয়ার বছর। হামজা-শোমিতদের অন্তর্ভূক্তিতে প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। দর্শক ফেরার পাশাপাশি খেলাটিতে নজর দিয়েছেন বিনিয়োগকারীরাও। যেটিকে বড় অর্জন বলে মনে করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ায় আবারও দাপট ফেরাতে কাজ করছে তার কমিটি।

এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ ও সময়মতো উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ (রোববার, ১১ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তরণ কমিটির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

নানামুখী জটিলতায় পুঁজিবাজার, আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা
ফলাফল না পেলে আশা ও আস্থা ফিরবে না
১৬ বছরে পতিত আওয়ামী সরকার পুঁজিবাজারকে যে তলানিতে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে এখনো কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, যে সংস্কার শুরু হয়েছে তা কবে শেষ হবে তার সঠিক সময় সীমা না থাকায় বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে। সেই সাথে এই পতনের বাজারে স্বল্প সময়ে কিছু উদ্যোগ নেয়া প্রয়োজন ছিল। এছাড়া ১১ মে বৈঠকে বাজার মধ্যস্থতাকারী কাউকে না রাখায় বিনিয়োগকারী আরো হতাশ হয়েছে। অপরদিকে যে উদ্যোগ নেয়া হয়েছে সেগুলোর ফলাফল স্বল্প সময়ে দৃশ্যমান না হলে বাজারে আশা ও আস্থা ফিরবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বিনিয়োগ সম্মেলনের পরও কি বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য?
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ৪২টি দেশের ৬'শর বেশির বিনিয়োগকারীরা অংশ নিলেও প্রাপ্তির খাতা কি শূন্যই থেকে গেল? হিসাব বলছে, ক্রমান্বয়ে দেশে কমেছে এফডিআই। সম্মেলনে তাৎক্ষণিক বিনিয়োগ উল্লেখযোগ্য না হলেও এ আয়োজনকে ইতিবাচক দেখছেন ব্যবসায়ীরা। বলছেন, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা সমস্যা সমাধান না হলে বিনিয়োগের সুফল আসবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও দৃশ্যমান সমস্যা সমাধানের পাশাপাশি বিডার ওয়ান স্টপ সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারলেই বিদেশি বিনিয়োগের হাবে পরিণত হবে বাংলাদেশ।

অনুমতি ছাড়াই শেয়ার লেনদেনের অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে
অনুমতি না নিয়েই গ্রাহকের পোর্টফোলিও থেকে শেয়ার কেনাবেচা ও ঋণ নেয়ার অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে। দফায় দফায় শেয়ারের দাম কমতে থাকলে টাকা ফেরত চান গ্রাহক। এতে আবারো না জানিয়ে শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির শাখা পরিচালক। এতে একাধিক আইন লঙ্ঘনে কঠিন শাস্তির কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মন্দা বাজারে বিনিয়োগকারী বিমুখতা ঠেকাতে গ্রাহকের পুরো টাকা ফেরত দেয়া নিশ্চিত করার পরামর্শ বাজার বিশ্লেষকদের।