যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে শেয়ারবাজার চাঙা; তেলের দাম কিছুটা বেড়েছে

আন্তর্জাতিক শেয়ারবাজারের চিত্র
বিদেশে এখন
0

সপ্তাহান্তে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে নড়বড়ে যুদ্ধবিরতি নিয়েও বিনিয়োগকারীরা আশাবাদী থাকায় আজ (শুক্রবার, ১০ এপ্রিল) শেয়ারবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। এরইসঙ্গে তেলের দাম সামান্য বেড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শুক্রবার, ১০ এপ্রিল) শুরুতেই এশিয়ার শেয়ারবাজারে সপ্তাহের গতি আরও বেড়ে যায়। টোকিও, হংকং, সিউল, সাংহাই ও তাইপে—সবগুলো বাজারেই অন্তত ১ শতাংশ করে উত্থান দেখা গেছে। সিঙ্গাপুর ও ম্যানিলাতেও শেয়ারদাম ঊর্ধ্বমুখী ছিল, যদিও সিডনিতে শেয়ারদাম কিছুটা কমতে দেখা যায়।

আরও পড়ুন:

এশিয়ার বাজারে এ উত্থান আসে ওয়াল স্ট্রিটে টানা দ্বিতীয় দিনের শক্তিশালী অগ্রগতির পর। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৬ শতাংশ বেড়েছে। এশিয়ায় লেনদেন শুরু হলে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮৩ ডলার হয়েছে।

এএম