
বর্জ্য সংগ্রহে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নেয়ার পরিকল্পনা ডিএসসিসির
রাজধানীর বর্জ্য সংগ্রহ পদ্ধতিকে আরও আধুনিক ও স্বাস্থ্যসম্মত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অলিগলি থেকে বর্জ্য সংগ্রহে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তায় ছোট ও আধুনিক প্রযুক্তির গাড়ি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

বৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু; নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এসময় হাতিরঝিলের মধুবাগে নির্মাণাধীন ভবনের পুরনো সীমানাপ্রাচীর ধসে একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না রাখার অভিযোগ করেন স্থানীয়রা।

কটকা ট্র্যাজেডি: কাল খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস
খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল (শুক্রবার, ১৩ মার্চ)। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নয়জন এবং বুয়েটের দুইজনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার গণপরিবহনে শৃঙ্খলা; ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা
ঢাকার গণপরিবহনে দ্রুত শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক জানিয়েছেন, ১৮০ দিনের মধ্যে ইলেকট্রিক বাসভিত্তিক গণপরিবহন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। আজ (সোমবার, ২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মৃদু ভূমিকম্পে কমছে বড় দুর্যোগ আশঙ্কা; সতর্কতার আহ্বান বিশেষজ্ঞদের
দেশের বিভিন্ন স্থানে গেল ১৩ মাসে ৩২টি ভূমিকম্প হয়েছে। যার মধ্যে গেল ২৭ দিনেই নয়টি। ঘনঘন এমন ভূমিকম্পের ফলে বড় ভূমিকম্পের আতঙ্ক বিরাজ করছে জনমনে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বারবার মৃদু ভূকম্পনের ফলে বড় ভূমিকম্পের ঝুঁকি কমছে। এছাড়া বাংলাদেশের ভেতরে বড় কোনো ভূমিকম্প হওয়ার মতো সম্ভাবনা দেখছেন না তারা। তবে যেকোনো পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, হাসপাতাল, স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রকৌশলী পদবি ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের মিছিল
উপসহকারী প্রকৌশলী পদে শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীদের প্রকৌশলী পদবি ব্যবহার বন্ধের দাবিতে ফের প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

১৬টি ফিচারে বুয়েটের তৈরি ই-রিকশা, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
রাজধানীর আফতাবনগরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বুয়েটের প্রকৌশলীদের উদ্ভাবিত আধুনিক ই-রিকশার (E-rickshaw) পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ঢাকায় পরীক্ষামূলকভাবে বুয়েট স্বীকৃত অটোরিকশা চলাচল শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্বীকৃত অটোরিকশার পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে দুই সিটি করপোরেশন। আজ (শনিবার, ৩ জানুয়ারি) রাজধানীর আফতাবনগর ও জিগাতলায় তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পরীক্ষামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

দাবি আদায় না হলে দেশের সব ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি
পূর্বঘোষিত ৩ দফা দাবি আদায় না হলে দেশের সব ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল (শনিবার, ৮ নভেম্বর) রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

মধ্যরাতে বিক্ষোভে উত্তাল বুয়েট, ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থী গ্রেপ্তার
বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের নারী ও ইসলামবিদ্বেষী মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ২১ অক্টোবর) দিবাগত রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ডিউটি অফিসার এসআই নাজমুল ইসলাম।

আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে আট স্তম্ভ উদ্বোধন করা হয়।