
জলবায়ু পরিবর্তনে সংকটে ভেলেন্স হ্রদের ভবিষ্যৎ
আশঙ্কাজনক হারে কমছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স হ্রদের পানিস্তর। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কয়েক দশকের পানি অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হুমকি মুখোমুখী দেশটির জনপ্রিয় অবকাশ যাপনের স্থানের বাস্তুতন্ত্র ও পর্যটন শিল্প। আগামী ৩০-৪০ দিনের মধ্যে পানির স্তর অন্তত ২৫-৩০ সেন্টিমিটার কমার পূর্বাভাস দিয়েছে অ্যাসোসিয়েশন অব গ্রেট লেকস।

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা
সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বৃষ্টির মধ্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আজ (বুধবার, ১০ জুন) বিকাল সাড়ে ৩টার সময় পুরাতন মটমুড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ১৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ের পূর্বাভাস
সারা দেশে বর্ষার আবহ তৈরি হওয়ার মাঝেই দিনের শেষভাগে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ (বুধবার, ১০ জুন) সন্ধ্যার মধ্যে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ধেয়ে আসছে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়। এই সময়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বিধায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে (Bangladesh Weather Forecast Storm Update Today)।

দেশের কিছু জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
কক্সবাজারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের মধ্য দিয়ে যেন চলতি বছরের বর্ষা মৌসুমের সূচনা হলো। এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সন্ধ্যা ৬টার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
দেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকালীন বাতাস ধেয়ে আসায় উপকূলীয় ও অভ্যন্তরীণ বেশ কিছু এলাকায় আকস্মিক আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ (রবিবার, ৭ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department - BMD)। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে (Bangladesh Weather Alert Update Tonight)।

বুকভরে শ্বাস নেয়ার অধিকারটুকু বাঁচিয়ে রাখব তো?
বিশ্ব পরিবেশ দিবস
সকালবেলা জানালা খুলতেই একসময় যে নির্মল বাতাস মুখে এসে লাগত; এখন সেখানে ধুলো, ধোঁয়া আর পোড়া গন্ধের ভারী উপস্থিতি। শহরের কংক্রিটের দেয়াল, যানবাহনের কালো ধোঁয়া আর নির্বিচারে গাছ কাটার মধ্যে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের স্বস্তির নিঃশ্বাস। নদী, বন আর পাখির কোলাহলে ভরা পৃথিবী আজ যেন ক্লান্ত এক গ্রহে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, নদী দখল, প্লাস্টিকের আগ্রাসন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ভয়াবহ প্রভাব এখন আর কেবল গবেষণার বিষয় নয়; এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা।

এক সপ্তাহের দাবদাহ শেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি
এক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো পঞ্চগড়ে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আকাশে কালো মেঘ জমে ওঠার পর শুরু হয় বৃষ্টি। মেঘের গর্জনের সঙ্গে মুশলধারায় ঝরে পড়া বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি।

দেশের যেসব জেলায় বৃষ্টির পূর্বাভাস
তীব্র গরমে পুড়ছে দেশ। ঢাকাসহ দেশের অন্তত ৪০টিরও বেশি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)। দেশের বেশ কিছু অঞ্চলে আজ থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি (Rain or Thundershower) হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চলমান গরমের তীব্রতা কিছুটা কমিয়ে আনতে পারে (Rain Forecast Bangladesh)।

পাঁচ বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ; দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা
দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ এবং চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। এছাড়া দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

মেঘনায় ঝড়ের কবলে সি-ট্রাক; বেঁচে ফিরলেন পাঁচ শতাধিক যাত্রী
ভোলার মেঘনা নদীতে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে একটি সি-ট্রাক প্রায় এক ঘণ্টা মৃত্যুঝুঁকিতে ছিলো। আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে নিরাপদে ইলিশা ঘাটে পৌঁছালে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেকে পন্টুনে নেমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।