লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২০৩: স্বাস্থ্যমন্ত্রী

লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিন
বিদেশে এখন
0

বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় বুধবার একযোগে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ—এ কথা জানিয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রিসভার বৈঠকে যোগ দওয়ার আগে নাসেরেদ্দিন বলেন, ‘গতকাল (বুধবার, ৮ এপ্রিল) বুধবার লেবাননের বিরুদ্ধে এই আগ্রাসনে নিহতের সংখ্যা ২০৩ এবং আহত এক হাজারের বেশি।’

আরও পড়ুন:

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (বুধবার, ৮ এপ্রিল) করা হামলায় ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল।

এএম