লেবাননের মহাসড়কে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ৮

ইসরাইলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়িতে আগুন লেগে যায়
বিদেশে এখন
0

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি মহাসড়কে চলাচলকারী গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। আজ (বুধবার, ১৩ মে) এর এই হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটলো। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাইদা-সাউথ উপকূলীয় মহাসড়কের বারজা, জিয়েহ ও সাদিয়াত এলাকায় তিনটি পৃথক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে আটজন ‘শহিদ’ হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে।

গত ২৭ নভেম্বর থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলেও এর পর থেকে বেশ কয়েকবার লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। বৈরুতের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান পথ হিসেবে পরিচিত। ব্যস্ত এই সড়কে বেসামরিক গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় ওই এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এএম