
নভেম্বরে সারা দেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসময় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় ককটেল সদৃশ বোমা বিস্ফোরণে আহত দুই
কুষ্টিয়ায় ককটেল সদৃশ বোমা বিস্ফোরণে দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) দুপুর ৩ টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইনের পাশে এই ঘটনা ঘটেছে।

মস্কোর নামকরা রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২
মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিরিয়ার ক্যাফেতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৯
সিরিয়ার রাজধানী দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া অন্তত ২০ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনো পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

শরীয়তপুরে পরিত্যক্ত বোমায় শিশুর হাত বিচ্ছিন্ন; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
শরীয়তপুরের জাজিরায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল হাতে নিয়ে খেলার সময় বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার দুই হাতের কবজি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শিশুটিকে।

মণিপুর সহিংসতা: মেইতেই ও কুকিদের দ্বন্দ্বে কাটছে না অচলাবস্থা
চলতি মাসের শুরুর দিকে এক বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যুর ঘটনার জেরে আবারও উত্তপ্ত হয়েছে মণিপুর রাজ্য। কয়েক মাসের শান্তি অবস্থা ভেঙ্গে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যে আবারো সহিংসতা জাগ্রত হলো।

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত দুই
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণ, যুবক নিহত
রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তানে সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ১৯, আহত ৩৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছনে আরো অন্তত ৩৫ জন।

বাগেরহাটে হেলাল-তন্ময়সহ আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর গুলি, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।এরমধ্যে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানের নামও রয়েছে।

ভারতে মাওবাদী অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ৮ সেনাসহ নিহত ৯
ভারতের ছত্তিসগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণে ৮ সেনাসহ ৯ জন নিহত হয়েছে। মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটে।

বেলুচিস্তানে বাসে বোমা বিস্ফোরণ, নিহত ৪
পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছে, আহত অন্তত ৩২। গতকাল (শনিবার) করাচি থেকে বেলুচিস্তানের তুরবাত অঞ্চলে যাওয়ার পথে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।