আহতরা হলেন; শহরের কোর্টপাড়া এলাকায় জব্বারের ছেলে ভাঙরি বিক্রেতা সুমন (৩৫) ও জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে ভাংরি ক্রেতা রুহুল আমিন (৪২)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ দুপুরের দিকে সুমন নামের ওই ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে ভাঙরি কুড়িয়ে বস্তায় করে বিক্রয় করার জন্য রুহুল আমিনের ভাঙির দোকানে আসে। বস্তাভর্তি ভাঙরি স্কেল মেশিনে ওজন করার পর বস্তা উঁচু করে সমস্ত ভাঙরি নিচে ঢালতেই বস্তা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি নিচে পরতেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের আঘাতে ভাঙরি দোকানদার রুহুল ও সুমন দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তারা দুইজন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, বোমা বিস্ফোরণ ইনজুরি নিয়ে সুমন ও রুহুল আমিন নামের দুইজন ব্যক্তি আসেন। তাদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণে তাদের দুজনের পায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত দুজনেরই দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





