
চট্টগ্রামে গ্যাসের বিষক্রিয়া ৭ শ্রমিকের মৃত্যু: শিপইয়ার্ডে শ্রমিকদের ভাঙচুরের অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা শিপইয়ার্ডে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই খোঁজ নেই মালিকপক্ষের কারও।

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, ১৫টি বসতবাড়ি ভাঙচুর
ফরিদপুরের সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ ব্যক্তি। এসময় উভয় পক্ষের ১৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। এছাড়াও একটি জমি চাষ দেয়া ট্রলি ও খড়ের গাদায় আগুন দেয়া হয়।

নেত্রকোণায় এমপির গাড়ি ভাঙচুর; মামলায় আসামি শতাধিক, আটক ৯
নেত্রকোণার পূর্বধলায় সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর ও তার ওপর হামলার চেষ্টার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরে ৬৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতসহ শতাধিক ব্যক্তির নামে মামলা এবং ৯ জনকে আটক করা হয়েছে। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুর
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৫ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার সময় সংসদ সদস্য গাড়িতে ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

নাটোরে তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর
জ্বালানি তেল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে নাটোরের আহম্মদপুরে কানন ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে তেল বিক্রি বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। গতকাল (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ; ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘নারী সংক্রান্ত’ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, এ সংঘর্ষের ঘটনায় কুমিল্লা বারের এক আইনজীবীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ভুল চিকিৎসায়’ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় রাকিবা আক্তার (১৮) নামের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগে বেসরকারি একটি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা।

ফরিদপুরে ঈদের দিন সকালে সংঘর্ষ, আহত ১০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের দিন সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

এখনো উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র; নির্বিঘ্ন ভোটে শঙ্কা
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও উদ্ধার হয়নি নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫ হাজারের বেশি গুলি-কার্তুজ এবং ২৭টি অস্ত্র। অপরদিকে, প্রায়ই খুন ও সহিংতার ঘটনা ঘটছে নরসিংদীতে। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব অস্ত্র ও গুলি এবং কতটা নির্বিঘ্নেই বা সম্ভব এ জেলার ভোট—সে প্রশ্নই হয়তো এখন সবার মনে।

স্টেডিয়ামে খেলা বন্ধে ভাঙচুর; সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
চলমান ক্রিকেট ইস্যুতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত ম্যাচ সময়মতো মাঠে না গড়ানোয় উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের বাইরে ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার পর সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদে বাড়িতে বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাম দা নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার প্রতিবাদ করায় এক গভীর রাতে প্রতিবাদকারীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরে ব্যাপক ভাঙচুর হলেও অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে ঘুমন্ত পরিবারটি। গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পূর্ব মুসলিমপুর এলাকার শিরিন ভিলায় ঘটনাটি ঘটে।