টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই রুমিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গাজীপুর
শাহজালাল রুমি ও হাইকোর্টের কোলাজ
আইন ও আদালত
0

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) বিভাগের বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুমীকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়।

আদালতে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

এর আগে, সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে টঙ্গীর একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। পরবর্তী সময়ে তার পক্ষে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়।

এসএইচ