
লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৯ হাজার; চিকিৎসা বহরেও অব্যাহত হামলা
গত তিন বছরে লেবাননে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৯২০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ৩০ হাজার ৫৯৫ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ চান ট্রাম্প, লক্ষ্য সৌদি-ইসরাইল সমঝোতা
ইরান যুদ্ধের অবসানের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ঢেলে সাজাতে এক মহাপরিকল্পনা তৈরি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানকে প্রতিহত করতে আঞ্চলিক মিত্রদের নিয়ে নতুন জোট গঠন এবং সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করাই এ কৌশলের মূল লক্ষ্য। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইরানের; নেপথ্যে আঞ্চলিক মিত্রদের সমন্বয়
ইসরাইলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট থেকে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। বিভিন্ন আঞ্চলিক মিত্র সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিত এই হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে বলে দাবি করেছে ইসরাইলি গোয়েন্দা সূত্র। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে যুদ্ধে ছয় মাস পার; স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় মার্কিন সেনাপরিবারগুলো
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ছয় মাসে গড়িয়েছে। এই দীর্ঘ সময়ে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনাদের পরিবারের সদস্যরা গভীর মানসিক অস্থিরতা, বিচ্ছেদের বেদনা ও আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে নজিরবিহীন ক্ষতিগ্রস্ত মার্কিন গোয়েন্দা নেটওয়ার্ক, দাবি মার্কিন সংবাদমাধ্যমের
মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা অবকাঠামো ও নজরদারি প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে শত কোটি ডলারের নজিরবিহীন ক্ষতি সাধন করেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়া-ইসরাইল সম্পর্ক: নিরাপত্তা আলোচনা পুনরায় চালুর আশা দামেস্কের
ইসরাইলের ওপর কোনো আস্থা না থাকা সত্ত্বেও স্থগিত হয়ে যাওয়া দ্বিপক্ষীয় নিরাপত্তা আলোচনা আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শাইবানি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকারের সঙ্গে ইসরাইলের একটি নিরাপত্তা চুক্তি করানোর জন্য ওয়াশিংটন এক বছরের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি সেনা মোতায়েন ও সামরিক স্থাপনায় হামলার কারণে এ চুক্তি এখনো অধরা রয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুই দশক পর পশ্চিম তীরে ইসরাইলি বসতি প্রতিষ্ঠা: সাত দেশের নিন্দা
পশ্চিম তীরে ১২শ' নতুন বসতি নির্মাণের অংশ হিসেবে, কাদিমে ফিরলো ইসরাইলি দখলদারদের নতুন প্রজন্ম। দুই দশক আগে যে এলাকাটি খালি করে গিয়েছিল তাদেরই পূর্বসূরীরা। তেলআবিব থেকে প্রাথমিকভাবে মোট ৩০টি পরিবার পৌঁছেছে কাদিমে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে পরাশক্তিধর যুক্তরাজ্য-ফ্রান্সসহ সাত দেশ।

মধ্যপ্রাচ্যে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েনের কথা জানালো সেন্টকম
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে ‘ইউএসএস লিংকন’-এ থাকা মার্কিন সেনাসদস্যদের দীর্ঘ মোতায়েন নিয়ে সংকট তৈরি হয়েছিল। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইরান চুক্তি’ নিয়ে মিত্রদের প্রশ্নের মুখে মার্কো রুবিও; দুবাই দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু
ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি নিয়ে আরব মিত্রদের দুশ্চিন্তা ও সংশয় দূর করতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিন দিনের এই সফরের শুরুতে গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) গভীর রাতে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তেহরানকে ৩শ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেয়াসহ নানা ‘অত্যধিক ছাড়’ নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমন করাই রুবিওর এই সফরের মূল লক্ষ্য।

ইরান যুদ্ধ: মার্কিন স্বার্থ ও রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছেন ট্রাম্প
১১ জুন যুক্তরাষ্ট্র ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়ার দ্বারপ্রান্ত থেকে সরে আসে। টানা তৃতীয় রাত ইরানে হামলার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানি সামরিক বাহিনী সতর্ক করেছিল, হামলা হলে যুক্তরাষ্ট্র ‘আগের চেয়ে আরও কঠোর জবাব’ পাবে। ট্রাম্প পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, দুই দেশের আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি হামলা বাতিল করেছেন। তার ভাষায়, ‘আলোচনার বিষয়বস্তু ও চূড়ান্ত পয়েন্টগুলো ধারণাগত ও বিস্তারিতভাবে অনুমোদিত হয়েছে।’ যদিও তেহরান বলেছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। দ্য কনভারসেশনের প্রতিবেদনে এ তথ্য বিস্তারিত উঠে এসেছে।

সামরিক চাপে মাথা নত করবে না তেহরান, হুঁশিয়ারি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
আঞ্চলিক চরম উত্তেজনার মাঝে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশকে বর্তমানের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে থাকা আলোচনা সচল করার প্রচেষ্টার মধ্যেই বুধবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাত দিয়ে আনাদোলু এ খবর জানিয়েছে।

ইরানকে ‘মধ্যপ্রাচ্যের মৃত গুণ্ডা’ আখ্যা দিলেন ট্রাম্প
শান্তি চুক্তিতে পৌঁছাতে ইরান অনেক বেশি সময় নষ্ট করছে অভিযোগ করে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৯ জুন) তিনি বলেন, সময়মতো আলোচনায় না আসায় এখন ইরানকে এর ‘চড়া মূল্য দিতে হবে’। অঞ্চলজুড়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মাঝেই এমন মন্তব্য করলেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।