
মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম-সচিব ছেলেকে
রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুতে তার সন্তানদের অবহেলার বিষয়টি সামনে এসেছে, যা দেশজুড়ে নাড়া দিয়েছে। এ ঘটনায় তার ছেলে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) এ কে এম আনিসুর রহমানকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মায়ের মরদেহে পচন: যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়
রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের পচা-গলা মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আজ (বুধবার, ৩ জুন) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুরে ছেলের কোদালের আঘাতে মায়ের মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের কোদালের আঘাতে ফুলজান বেগম (৬০) নামের এক মা নিহত হয়েছে। আহ (বৃহস্পতিবার, ২৮ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।

বিশ্ব মা দিবস আজ
‘মায়ের চেয়ে আপন কেহ নাই’-সত্যিই তাই। পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। আর এ শব্দটিই জন্মের পর সব থেকে বেশিবার উচ্চারিত হয়। আজ (রোববার, ১০ মে) বিশ্ব মা দিবস। যে মায়ের কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখে সন্তান, সে মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববারকে বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়।

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন ১২ মা
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১২ জনের মা পেলেন ‘গরবিনী মা ২০২৫’ সম্মাননা। আজ (রোববার, ১১ মে) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান।

অবশেষে নিজ বাড়িতে থাকার অধিকার পেলেন তুরিন আফরোজের মা-ভাই
বাড়ি থেকে বের করে দেয়ার প্রায় ৮ বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই।

বদলগাছীতে অসচ্ছল ৫০ গর্ভবতী মা পেলেন গরুর দুধ
‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গরুর দুধ প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি ক্যাডেট স্কুলে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গরুর দুধ বিতরণ করেন।