পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পণ্ডিত বানা গ্রামের হাফিজার শেখের ছেলে হাসান শেখ (২৫)। বিয়ের পর তার স্ত্রী ছেড়ে চলে যান। তারপর থেকে তিনি বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। একাকী জীবনযাপন ও রান্না-বান্না করে খেতেন। পরিবারের কারো সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার।
আজ সকালে ছেলে হাসান শেখের ঘরের সামনে তার মা ফুলজান বেগম ফুলগাছের চারা রোপণ করতে যান। এ নিয়ে মা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাসান শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে হাসান শেখ কোদাল দিয়ে তার মায়ের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার পর থেকেই হাসান শেখ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।





