
ব্যাটিং বোলারদের ব্যর্থতায় হার; নিজেদের ভুল স্বীকার শান্তর
ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুর টেস্টে হারে হতাশ বাংলাদেশ। হারের পেছনে নিজেদের ভুলগুলোই সামনে আনছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় ইনিংস খেলতে না পারা, উইকেটের চরিত্র বুঝতে ভুল এবং চতুর্থ ইনিংসে লক্ষ্য ডিফেন্ড করতে বোলারদের ব্যর্থতাকেই দায়ী মনে করছেন তিনি।

মিরপুরে বিনামূল্যে টেস্ট দেখার সুযোগ; গ্যালারিতে দর্শকের ভিড়
বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। টেস্টে দর্শক আগ্রহ বাড়াতে বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভবিষ্যতে এই ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান ছিল টাইগার ভক্তদের কণ্ঠে।

মিরপুরে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ; কন্ডিশনে আস্থা অধিনায়ক শান্তর
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে আত্মবিশ্বাসী টাইগাররা। উইকেট নিয়েও খুব বেশি ভাবছে না কোনো দল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায়।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
মিরপুর টেস্টের দাপট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও ধরে রাখলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে অনন্য এক ইতিহাস গড়লো টাইগাররা। এ জয়ের ফলে টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো বাংলাদেশ।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের
ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জয় করলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো ম্যাচের ৫ম দিনে রেকর্ড গড়ার চেষ্টা করেও সফল হয়নি পাকিস্তানিরা। নাহিদ রানার ৫ উইকেটের পাশাপাশি তাসকিন-তাইজুলরা বাংলাদেশকে এনে দিলেন ঐতিহাসিক এক জয়।

লিটনের ৫ম সেঞ্চুরি, মুশফিকের পর আরও এক উদযাপন
দেশের ক্রিকেটাঙ্গনে চলছে মুশফিকুর রহিমের শততম টেস্ট উদযাপন। তবে লিটন দাসের জন্যও ঢাকার এই ম্যাচটি কম গুরুত্বপূর্ণ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লিটনের শততম ম্যাচ। আর এই বিশেষ ম্যাচেই তিনি তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি।

মুশফিককে সম্মাননা স্মারক দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
শততম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল মুশফিকুর রহিম। শতক থেকে মাত্র এক রান দূরে থাকতে দিনশেষ করলেও মিরপুর টেস্টের পুরোটা দিনই মুশিময়। এদিকে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটারের মাইলফলক অর্জনে দিন শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আর বিসিবি সভাপতির প্রত্যাশা প্রথম দিনের মতো টেস্টের বাকি দিনগুলোতেও দাপট দেখাবে টাইগাররা।

টাইগারদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠলো দক্ষিণ আফ্রিকা
মিরপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ইনিংসে সফররতদের সামনে টার্গেট ছিল ১০৬ রান। সহজেই সেটি টপকে যায় প্রোটিয়ারা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চারে উঠে এল দক্ষিণ আফ্রিকা।

মেহেদি মিরাজ যেনো বিপদের বন্ধু!
সাদা পোশাকে আবারও ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন মেহেদি মিরাজ। অপরাজিত হাফ সেঞ্চুরিতে মিরপুর টেস্টে বাংলাদেশকে আশা দেখাচ্ছেন এই অলরাউন্ডার। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য রেকর্ড গড়ে স্টোকস-জাদেজাদের অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন মিরাজ।

শান্তর ব্যর্থতা শেষ হবে কবে!
ব্যাট হাতে আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। মিরপুর টেস্টে দলের বিপদের মুখে মাত্র ২৩ রান করে সাজঘরে ফিরে গেছেন বাংলাদেশ অধিনায়ক। চলতি বছরে ক্রিকেটের সব সংস্করণে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন শান্ত।

মিরপুর টেস্টে দ্বিতীয় দিনশেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ
মিরপুর টেস্টে দ্বিতীয় দিনশেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। ৩ উইকেটে ১০১ রানে দিনশেষ করে স্বাগতিকরা। এর আগে প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন: ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আবারও বিপদে পড়েছে বাংলাদেশ। শুরুতেই ৫৯ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা।