
নিখোঁজের ৩ বছর পর ফ্ল্যাট থেকে সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল উদ্ধার
মিসরের গিজা প্রদেশের আল হারাম এলাকায় বাড়িভাড়া বিরোধের জেরে আদালতের নির্দেশে এক ভাড়াটেকে উচ্ছেদ করতে গিয়ে ফ্ল্যাটের ভেতর থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পরে তদন্তে জানা গেছে, ওই নারী একজন চক্ষু চিকিৎসক এবং তিনি দেশটির এক সাবেক মন্ত্রীর বোন। মৃত্যুর প্রায় তিন বছর পর তার এই কঙ্কাল উদ্ধার হল।

সৌদিকে মিসরের সামরিক সহায়তার সিদ্ধান্ত; ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বললো হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে মিসরের পার্লামেন্টে গৃহীত সামরিক সহায়তার অনুমোদনকে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছে হুথিরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি প্রশমনে ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর আলোচনার মধ্যেই এই কড়া প্রতিক্রিয়া জানালো গোষ্ঠীটি। এএফপির বরার সিএনএ-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আকাশে হুথিদের চারটি ড্রোন ধ্বংস; রিয়াদের পাশে দাঁড়াতে প্রস্তুত মিসর
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদসহ দেশটির তিনটি অঞ্চলের আকাশ থেকে চারটি ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোয় হুথিদের একের পর এক হামলার মধ্যেই এই ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

কিরগিজস্তান ও মিসর সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিরগিজস্তান সফর করে বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি মিসর সফরে যাবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শির এই সফর চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মরিনহোর ‘দিনদুপুরে ডাকাতি’ বক্তব্য নিয়ে বিতর্ক; আরও যা জানা গেলো
আর্জেন্টিনা ও মিশরের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচকে ‘দিনদুপুরে ডাকাতি’ বলে অভিহিত করেছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি জোসে মরিনহো—এমন বক্তব্য নিয়ে দিনভর আলোচনা-বিতর্ক হয়েছে। যদিও অনুসন্ধান করে এমন বক্তব্যের উৎস জানা সম্ভব হয়নি। তবে কিছু ফুটবল বিশেষজ্ঞ বলছেন, ম্যাচের সিদ্ধান্তগুলো দুই দলের যেকোনো দিকেই যেতে পারতো। আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে জয় পায় আর্জেন্টিনা, যা নিয়ে বিশ্বকাপে বৈধতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদ সমঝোতা বাস্তবায়ন নিয়ে চার মুসলিম দেশের বৈঠক
ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং আঞ্চলিক নানা ইস্যু নিয়ে মিসরের রাজধানী কায়রোতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন পাকিস্তান, মিসর, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি: পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা নিয়ে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাশিয়াকে চোরাই শস্য বিক্রিতে সহায়তা; ইসরাইলের পর এবার মিসরের ওপর ক্ষুব্ধ ইউক্রেন
রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে চুরি করা শস্য বিভিন্ন দেশে পাঠানোর ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। ইসরাইলের সঙ্গে এই নিয়ে কূটনৈতিক টানাপোড়েন চলাকালীন ইউক্রেন জানিয়েছে, আরও অন্তত চারটি দেশ রাশিয়ার কাছ থেকে এই চোরাই শস্য কিনছে। ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণে তুরস্ক-সৌদি-মিসর-পাকিস্তান; বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য
পাঁচ বছর আগেও তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিসর একসঙ্গে শীর্ষ বৈঠক করবে—এমনকি সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনায় বসবে—এ ধারণা অনেকের কাছেই কল্পবিজ্ঞান মনে হতো। কিন্তু ইরান যুদ্ধের পরবর্তী আঞ্চলিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই চার দেশ এখন নিয়মিত পরামর্শ ও সমন্বয়ে যুক্ত। সম্প্রতি তুরস্কের আনতালিয়া কূটনীতি ফোরামে তৃতীয়বারের মতো বৈঠক করেছে তারা। তুরকিয়া টুডের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা সফল করার লক্ষ্যে মিসর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) দুই নেতার মধ্যে এক ফোনালাপে এই আলোচনা হয়। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মিসর ও স্পেনের খেলায় ইসলামবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লামিন ইয়ামালের
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসর ও স্পেনের মধ্যকার খেলায় প্রথমার্ধে গ্যালারি থেকে ইসলামবিদ্বেষী স্লোগান শোনা যায়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।

জ্বালানি সাশ্রয়ের জন্য মিসরে রাত ৯টার পর দোকান ও রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংরক্ষণ করার জন্য মিসরে রাত ৯টার পর দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কায়রোর রাস্তাঘাট অন্ধকারে ডুবে গেছে।