বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সাম্প্রতিক বোঝাপড়া এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং শান্তি ফিরিয়ে আনতে এই চুক্তির গুরুত্ব নিয়ে দুই নেতা তাদের মতামত বিনিময় করেন। উল্লেখ্য, পাকিস্তান এই সমঝোতা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।





