
বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর
জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় গণপরিবহনের ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হবে।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে কোথায় বাড়বে আপনার খরচ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি শুধু পাম্পে গিয়ে বেশি টাকা দেয়ার বিষয় নয়, এর প্রভাব পড়ে মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি খাতে। যাতায়াত থেকে বাজার, বিদ্যুৎ বিল থেকে বাসাভাড়া; সবখানেই বাড়তি চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত মাস শেষে হিসাব মিলাতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েন সীমিত আয়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া, পাম্প বন্ধ রাখার অভিযোগ
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয় করেছে সরকার। বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রেতাদের মাঝে। দাম বৃদ্ধির খবর আসায় মধ্যরাত থেকেই কোনো কোনো পাম্প বন্ধ রাখারও অভিযোগ ওঠে।

প্রয়োজনে তেলের আরও মজুত ছাড়তে প্রস্তুত আইইএ: ফাতিহ বিরল
বিশ্বজুড়ে জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি মজুত থেকে আরও তেল বাজারে ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল।

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানো অযৌক্তিক: এওএবি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের (জেট এ-১) মূল্য প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে ‘ক্ষতিকর ও অযৌক্তিক’ বলে উল্লেখ করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার
দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জি টু জি ভিত্তিতে এলপিজি আমদানির জন্য গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাকে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে জামায়াত সেক্রেটারি জেনারেলের উদ্বেগ প্রকাশ
শিল্পখাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং গ্যাস সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) তিনি এ আহ্বান জানান।

গাজায় বাধ্য হয়ে ঘাস-বন্য শাক খাচ্ছেন অনেকে
হামাস-ইসরাইল যুদ্ধের কারণে মানবিক সংকট বাড়ছে গাজা উপত্যকায়। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে অনেক বাসিন্দার ফুরিয়ে গেছে সঞ্চয়। যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে খাদ্যের দাম বেড়েছে ১ হাজার শতাংশ।