যুদ্ধক্ষেত্র
কাজের প্রতিশ্রুতি, গন্তব্য যুদ্ধক্ষেত্র—প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি

কাজের প্রতিশ্রুতি, গন্তব্য যুদ্ধক্ষেত্র—প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি

শ্রমিক ভিসায় নিয়ে ঠেলে দেয়া হয়েছে যুদ্ধের ময়দানে। সম্প্রতি রাশিয়ায় যাওয়া ৩০ কর্মীর কেউ মারা গেছেন যুদ্ধে, কেউবা নিখোঁজ। পরিবারের দাবি, এ কর্মীদের ভিসা ইস্যুর আগেই নিয়োগকারী প্রতিষ্ঠান ঘুরে দেখে ভিসার সত্যায়ন দিয়েছিল রাশিয়ার বাংলাদেশ দূতাবাস। পরে বিএমইটির প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে কর্মীরা দেশটিতে গিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। জানালেন, চলছে কূটনৈতিক আলোচনা।

শত্রুপক্ষ এখন হাইব্রিড যুদ্ধের দিকে ঝুঁকছে: ইরানের প্রতিরক্ষা বিভাগ

শত্রুপক্ষ এখন হাইব্রিড যুদ্ধের দিকে ঝুঁকছে: ইরানের প্রতিরক্ষা বিভাগ

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পর শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে অন্যান্য যুদ্ধকৌশল ও মাধ্যমের আশ্রয় নিচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ নতুন কৌশলগুলোর মধ্যে রয়েছে— অর্থনৈতিক চাপ সৃষ্টি, সাইবার হামলা, অস্ত্র চোরাচালান, গুপ্তহত্যা এবং বৈরী মিডিয়া বা প্রচারণামূলক ক্যাম্পেইন। খবর আল জাজিরার।

ড্রোন আক্রমণ ঠেকাতে তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন

ড্রোন আক্রমণ ঠেকাতে তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন

আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে আলোচিত ও বহুল ব্যবহৃত অস্ত্র এখন ড্রোন। ছোট রিকনেসান্স ড্রোন থেকে শুরু করে অ্যাসল্ট ইউনিট। প্রায় প্রতিটি ওয়ার ব্রিগেডেই এখন ড্রোনের উপস্থিতি বাধ্যতামূলক। তবে তুলনামূলক সস্তা হলেও, ড্রোনের ঝুঁকিও কম নয়। এবার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে ড্রোন ঠেকানোর পদ্ধতিকে চ্যালেঞ্জ জানাতেই তৈরি হচ্ছে এআই নিয়ন্ত্রিত ড্রোন।

পাকিস্তানের আকাশপথ প্রতিরক্ষায় এআরএফসি বাহিনী গঠন

পাকিস্তানের আকাশপথ প্রতিরক্ষায় এআরএফসি বাহিনী গঠন

আকাশপথে শত্রুপক্ষের হামলা ঠেকাতে ও উপযুক্ত জবাব দিতে নতুন বাহিনী গঠন করেছে পাকিস্তান। আল জাজিরার দাবি, ভারতের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের পর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে আর্মি রকেট ফোর্স কমান্ড বা এআরএফসি নামের এ বাহিনীকে সামনে আনার প্রয়োজনীয়তা অনুভব করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগ মনে করে, নতুন এ বাহিনী যুদ্ধক্ষেত্রে থাকলে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো কঠিন পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না।

ইসরাইল যুদ্ধাপরাধ করছে: মার্কিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

ইসরাইল যুদ্ধাপরাধ করছে: মার্কিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

পুরো কর্মজীবনে এমন নিষ্ঠুরতা কখনো দেখেননি, যেমনটা দেখেছেন গাজায়। নিরস্ত্র, ক্ষুধার্ত মানুষ হত্যা ইসরাইলিদের নিয়মিত কাজ; যুদ্ধাপরাধ করছে ইসরাইল। বিবিসিকে জানিয়েছেন অবসরপ্রাপ্ত এক মার্কিন সেনা কর্মকর্তা; নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলি সেনা আর মার্কিন সহকর্মীদের বর্বরতা যাকে দায়িত্ব ছাড়তে বাধ্য করে।

'দেশের সম্মান-গৌরব রক্ষায় সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করছে'

'দেশের সম্মান-গৌরব রক্ষায় সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করছে'

দেশের সম্মান ও গৌরব রক্ষায় সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুশীলন দেখেন প্রধান উপদেষ্টা। এসময় সেনাবাহিনীকে বাস্তবসম্মত প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান তিনি।

দেশ ছেড়ে পালানোর কোনো ইচ্ছেই ছিল না আসাদের

দেশ ছেড়ে পালানোর কোনো ইচ্ছেই ছিল না আসাদের

দেশ ছেড়ে পালানোর কোনো ইচ্ছেই ছিল না সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। নিজের ও পরিবারের ৫৩ বছরের স্বৈরশাসনের পতনের পর আপাতদৃষ্টিতে প্রথম বিবৃতিতে এমনটাই দাবি করেছেন তিনি। পতনের জন্য দায়ী করেন সেনাবাহিনীকে। এদিকে দামেস্কের গণকবরে আসাদ বাহিনীর হাতে নিহত এক লাখের বেশি মানুষের দেহাবশেষ রয়েছে, বলছে পর্যবেক্ষক সংস্থা।

পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র

পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র

হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র। রুশ সীমান্ত অঞ্চল কুরস্কে ইউক্রেনের সেনা অনুপ্রবেশের পর থেকে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি এখন চরমে। রোববার (১ সেপ্টেম্বর) ইউক্রেন দেড়শ'র বেশি ড্রোন হামলা চালানোর পর সোমবার (২ সেপ্টেম্বর) ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পশ্চিমারা যুদ্ধ পরিস্থিত উস্কে দিচ্ছে দাবি করে পরমাণু ডক্ট্রিন পরিবর্তনের কথা জানিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন বলছে, পশ্চিমাদের কাছ থেকে তাদের আরও প্রয়োজন সামরিক সহায়তা।