শত্রুপক্ষ এখন হাইব্রিড যুদ্ধের দিকে ঝুঁকছে: ইরানের প্রতিরক্ষা বিভাগ

ইরান
বিদেশে এখন
0

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার পর শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে অন্যান্য যুদ্ধকৌশল ও মাধ্যমের আশ্রয় নিচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ নতুন কৌশলগুলোর মধ্যে রয়েছে— অর্থনৈতিক চাপ সৃষ্টি, সাইবার হামলা, অস্ত্র চোরাচালান, গুপ্তহত্যা এবং বৈরী মিডিয়া বা প্রচারণামূলক ক্যাম্পেইন। খবর আল জাজিরার।

সংস্থাটির বিবৃতির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সামরিক ফ্রন্টে পরাজিত শত্রু এখন তাদের সমস্ত মনোযোগ সফট ওয়ার (নরম যুদ্ধ), কগনিটিভ ওয়ারফেয়ার (মনস্তাত্ত্বিক বা জ্ঞানীয় যুদ্ধ) এবং সামাজিক উস্কানির দিকে স্থানান্তরিত করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফার্স নিউজ'-এর বরাতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়ে বলে যে, ইরানি কর্তৃপক্ষ যেকোনো ধরনের গুপ্তচরবৃত্তি বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা কঠোর হস্তে দমন ও বিচার করবে।

এএইচ