যুদ্ধাপরাধ
লেবাননে ইসরাইলি ‘বর্বর’ হামলায় ৮৯ জনের মৃত্যু, আহত ৭ শতাধিক: স্বাস্থ্য মন্ত্রণালয়

লেবাননে ইসরাইলি ‘বর্বর’ হামলায় ৮৯ জনের মৃত্যু, আহত ৭ শতাধিক: স্বাস্থ্য মন্ত্রণালয়

লেবাননে ইসরাইলের ‘বর্বর’ হামলায় ৮৭ জন নিহত এবং ৭০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে লেবানন আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে: বিশেষজ্ঞ

ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে: বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা সম্ভবত যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলে মনে করেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের সহযোগী অধ্যাপক মারিয়েকে ডে হুন। তিনি আল জাজিরার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

দিল্লির বিস্ফোরণে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার কাশ্মীরি শিক্ষার্থী

দিল্লির বিস্ফোরণে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার কাশ্মীরি শিক্ষার্থী

ভারতের দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয়েছে কয়েকটি আদালত ও দু'টি স্কুল প্রাঙ্গণ। অন্যদিকে, গেলো সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর। ফরিদাবাদে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার শিক্ষার্থী। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, দিল্লির বিস্ফোরণে কাশ্মীরে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে কীভাবে যুদ্ধাপরাধের মতো ঘটনাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার।

ইসরাইলি অবরোধে গাজায় দুর্ভিক্ষের হানা

ইসরাইলি অবরোধে গাজায় দুর্ভিক্ষের হানা

ইসরাইলি অবরোধের কারণে আর কিছুতে আটকানো গেল না গাজায় দুর্ভিক্ষের হানা। এরইমধ্যে প্রায় এক-চতুর্থাংশ ফিলিস্তিনি দুর্ভিক্ষের শিকার বলে প্রথমবারের মতো জানালো জাতিসংঘ সমর্থিত সংস্থা-আইপিসি। এ অবস্থায় ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অনাহারে গাজায় মৃত্যুর ঘটনা যুদ্ধাপরাধের শামিল বলে, তেল আবিবকে সতর্ক করেছেন ওএইচসিএইচআর মুখপাত্র। তবে এক বিবৃতিতে ইসরাইল দাবি করছে, গাজায় দুর্ভিক্ষের খবর মিথ্যা।

ইসরাইল যুদ্ধাপরাধ করছে: মার্কিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

ইসরাইল যুদ্ধাপরাধ করছে: মার্কিন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

পুরো কর্মজীবনে এমন নিষ্ঠুরতা কখনো দেখেননি, যেমনটা দেখেছেন গাজায়। নিরস্ত্র, ক্ষুধার্ত মানুষ হত্যা ইসরাইলিদের নিয়মিত কাজ; যুদ্ধাপরাধ করছে ইসরাইল। বিবিসিকে জানিয়েছেন অবসরপ্রাপ্ত এক মার্কিন সেনা কর্মকর্তা; নিরস্ত্র মানুষের ওপর ইসরাইলি সেনা আর মার্কিন সহকর্মীদের বর্বরতা যাকে দায়িত্ব ছাড়তে বাধ্য করে।

নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত আমির

নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত আমির

নির্বাচনে অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা জানান।

এক টুকরো রুটির জন্য গাজাবাসীর হাহাকার

এক টুকরো রুটির জন্য গাজাবাসীর হাহাকার

মানবতার চরম পর্যায়ে পৌঁছেছে গাজার অবস্থা। এক টুকরো রুটির জন্য হাহাকার করছে গাজাবাসী। ফিলিস্তিনিদের প্রতি মানবিক আচরণ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইসরাইলি অবরোধ ও ক্রমাগত হামলায় গাজা উপত্যকা এখন নরকে পরিণত হয়েছে। ইসরাইলিদের হামলার মুখে ত্রাণ বিতরণও সম্ভব হচ্ছে না। এটিকে যুদ্ধাপরাধের শামিল বলেছে মানবাধিকার সংস্থাগুলো। এদিকে, গাজায় ৯ সন্তান হারানোর পর তাদের বাবাও এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

একাত্তরে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

একাত্তরে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, 'বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।' শনিবার (১০ মে) দিবাগত রাতে মাহফুজ আলম ‘দুটি কথা’ শিরোনামে তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন।

ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ট্রাম্পের চেষ্টা যুদ্ধাপরাধের সমান

ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে ট্রাম্পের চেষ্টা যুদ্ধাপরাধের সমান

ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে সরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টাকে যুদ্ধাপরাধের সমান বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এর মধ্য দিয়ে আরও একটি নাকবার মুখোমুখি হতে যাচ্ছে প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি।

গাজায় ইসরাইলি হামলায় দেড়শ নিহত, অস্ত্র সহায়তার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলি হামলায় দেড়শ নিহত, অস্ত্র সহায়তার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গেল দুই দিনে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত কমপক্ষে দেড়শ মানুষ। অথচ এর মধ্যেও ইসরাইলকে ৮শ' কোটি ডলার অস্ত্র সহায়তার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। হাসপাতালে নির্বিচারে আইডিএফের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

ক্রিসমাস উৎসবের মাঝেও গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলা

ক্রিসমাস উৎসবের মাঝেও গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলা

ক্রিসমাস উৎসবের মধ্যেও গাজা উপত্যকায় বন্ধ নেই ইসরাইলি হামলা। গাজার এই অন্ধকার যুগের শেষ হবে এমনটাই আশা জেরুজালেমের আর্চবিশপের। যুদ্ধ বিরতির চুক্তিও আটকে আছে শুধু আলোচনায়। এরইমধ্যে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে লেবানন। এদিকে বড়দিনের শুরুতেই রাজধানী তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

সংঘাত-সংঘর্ষে মে মাসে সুদানে ৮শ বেসামরিক নাগরিক নিহত

সংঘাত-সংঘর্ষে মে মাসে সুদানে ৮শ বেসামরিক নাগরিক নিহত

গেল মে মাস থেকে সুদানের দার্ফুর অঞ্চলে সামরিক ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ৮শ বেসামরিক নাগরিক।