
যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার এক
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালী পাড়ায় এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক যুবক
রাজধানীর যাত্রাবাড়ীর থানার ধলপুরে দুখু মিয়া ওরফে মারুফ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সন্ধ্যার পর এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে জানায় স্থানীয়রা।

‘স্নাইপারের অভাব’ প্রধানমন্ত্রীর উদ্দেশে মন্তব্যকারী যুবক গ্রেপ্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে আক্রমণাত্মক মন্তব্যের ঘটনায় আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৫ রাজশাহী ব্যাটালিয়ন।

ফরিদপুরে হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার একটি সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির ওরফে জামু রহমান ফকির (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত পান্নু ফকির উপজেলার কুমারকান্দা গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

যশোরে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বুধবার, ১৭ জুন) রাতে উপজেলার ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে এসে আটক আরও এক যুবক
কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে এসে মাদকসহ আটক হয়েছেন এক যুবক। গতকাল (শুক্রবার, ১৫ মে) রাত ১০টার দিকে উপজেলার আমলা পুলিশ ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ীদের ছাড়িয়ে নিতে আসলে তাকে আটক করা হয়। এসময় আটক হাসানের দেহ তল্লাশি করে একপুরি গাঁজা পাওয়া যায়।

মোংলায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবক; উদ্ধারে ফায়ার সার্ভিস-কোস্টগার্ড-নৌবাহিনী
বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে হোসেন মোড়ল (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবারঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্য ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেছে।

পটুয়াখালীতে ইয়াবাসহ আটক যুবক
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪ পিস ইয়াবাসহ শাহজালাল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হস্তান্তর করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেল অভিযুক্তকে পাঁচশো টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত
সৌদি আরবে মিসাইল হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল (রোববার, ৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া (৩৫) নিহত হন।

কুমিল্লার কাটাবিলে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মহরম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টায় কাঁটাবিল মসজিদের সামনে এই হত্যাকাণ্ড হয়।

টঙ্গীতে মাথাবিহীন আট টুকরো মরদেহের পরিচয় শনাক্ত
গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগ ভর্তি আট টুকরো মরদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহের আঙ্গুলের ছাপ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয় নিশ্চিত করে। নিহত যুবকের নাম মো. অলি (৩০)।