
নজিরবিহীন ধরপাকড়ে সিজেপির বার্তা ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন’
ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন দমন-পীড়ন ও ধরপাকড় শুরু করেছে পুলিশ। এই পরিস্থিতিকে ‘সাংবাদিক ও আন্দোলনকারীদের ওপর ভয়াবহ আঘাত’ হিসেবে বর্ণনা করে সিজেপি বলেছে, ‘সোজা জরুরি অবস্থা ঘোষণা করে দিন। সারা বিশ্ব আমাদের দেখছে।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

‘আমি নড়ব না’—রাস্তায় শুয়ে পড়ে পুলিশের বিরুদ্ধে প্রিয়াঙ্কার প্রতিবাদ, জোরপূর্বক আটক
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। পুলিশ তাকে জোরপূর্বক আটক করে বাসে তোলার আগে তিনি রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান এবং ঘোষণা দেন, ‘আমি এখান থেকে নড়ব না।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

যন্তর মন্তরে প্রতিবাদে রাহুল ও প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক, উত্তাল নয়াদিল্লি
ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রম ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ করতে গিয়ে গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) গ্রেপ্তার হয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ ইন্ডিয়া জোটের একাধিক সংসদ সদস্য। প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর দিল্লি পুলিশ তাদের আটক করে। এর আগে আকাশবাণী ভবনে প্রায় নয় ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যায় তাদের সরিয়ে নেয় পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি: পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশি বাধার মুখে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র নির্বাচন কমিশন কার্যালয়ের নিকটবর্তী আকাশবাণী ভবনের চত্বরে ঢুকে গাছের নিচে ধরনা ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের পদযাত্রা, পুলিশের বাধা ও আটক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশি বাধা পেয়ে ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা নেড়ে প্রতিবাদ জানান লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এ সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন শীর্ষ বিরোধী নেতাকে আটক করে পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঝাড়খণ্ডে বিজেপির ‘বনধ’
শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের নির্যাতনের প্রতিবাদে আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাড়খণ্ডে ‘বনধ’ পালন করছে বিজেপি। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিজেপির নেতাকর্মীরা। এছাড়া একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দিল্লিতেও। পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তবে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিরোধীদলগুলো ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর। অন্যদিকে গতকালের (সোমবার, ১০ আগস্ট) বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ঝাড়খণ্ড পুলিশ।
 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)
মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি
নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলমান অচলাবস্থা নিরসনে ভারতের কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার বিচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ গঠনের ঘোষণা দিলেও বরফ গলেনি। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক
ভারতের নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি অ্যাকশনের’ প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনা চলাকালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। টেলিগ্রাফ ইন্ডিয়ার ও ডিএনএ-এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার ‘ধরনা’; সরিয়ে দিলো পুলিশ
ভারতে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস ও বিরোধী জোটের শীর্ষ নেতারা। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে এই ‘ধরনা কর্মসূচি’ পালিত হয়। এসময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ নেতাদের জোরপূর্বক সরিয়ে দেয় দিল্লি পুলিশ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ; মোদি-শাহর পদত্যাগ দাবি
ভারতে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ আরও বাড়ালেন কংগ্রেসের শীর্ষ নেতারা। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র পার্লামেন্টমুখী পদযাত্রার পরদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শপথের পরই ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি ও নারী সুরক্ষা বাহিনীর ঘোষণা বিজয়ের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম দিনেই জনকল্যাণমুখী কয়েকটি বড় সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন অভিনেতা ও রাজনীতিক সি জোসেফ বিজয়। তার প্রথম সরকারি নির্দেশনার মধ্যে রয়েছে গৃহস্থালি ব্যবহারের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, মাদক নির্মূলে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নারীদের সুরক্ষায় একটি ডেডিকেটেড বাহিনী ও হেল্পলাইন চালু করা। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তৃণমূলের হারে উল্লাসের কিছু নেই; সহকর্মীদের সতর্ক করলেন রাহুল গান্ধী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ে নিজ দলের নেতা ও বিরোধী শিবিরের একাংশকে উল্লাস না করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনের এই ফলাফলকে ভারতীয় গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। দ্য টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।