
ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইটের স্থগিতকরণের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বাড়ানো হয়েছে।

রিয়াদে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরসহ শহরটির বেশ কয়েকটি স্থানে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সৌদির দক্ষিণে অবস্থিত খামিশ মুশাইদ বিমানঘাঁটিতেও। তবে হুথি বিদ্রোহীদের হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুথিদের হামলা: রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়ল
ধারাবাহিকভাবে হুথিদের প্রাণঘাতী হামলার পর সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন বগুড়ার শাহেদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহম্মেদ (৩৬)। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। চার বছর ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।

কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার পর তা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা রয়েছে।

রিয়াদের বিমানবন্দরে ড্রোন হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত তিন শতাধিক মানুষ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর রিয়াদ বিমানবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে সব ধরণের ফ্লাইট চলাচল। এতে বিপাকে পড়েছেন দেশের প্রবাসী ও ওমরার যাত্রীরা।

রিয়াদ ও খামিস মুশাইত লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা; তিনটি ভূপাতিত করার দাবি সৌদির
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সীমান্তবর্তী খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে জোট কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা ও বিমান চলাচল ব্যাহত; তীব্র রূপ নিচ্ছে সৌদি-হুথি সংঘাত
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। বৃহস্পতিবার সকালে রিয়াদে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে নগরীর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির একাধিক বিমানবন্দর ও ঘাঁটিতে হুথিদের হামলা; ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জোটের
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানান। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু
আগামী ৭ আগস্ট ঢাকা-রিয়াদ সরাসরি দৈনিক ফ্লাইট চালুর আগে আজ থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।

তেল বিক্রি কমায় সৌদি আরবের বাজেট ঘাটতি ৩ হাজার ৩৫০ কোটি ডলার
হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় তেল রপ্তানি আয় কমে যাওয়ায় বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে সৌদি আরব। দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭ কোটি রিয়াল বা প্রায় ৩ হাজার ৩৫০ কোটি ডলার। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা
আগামী ২১ এপ্রিল থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে ৫ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালিত হবে। আজ (বুধবার, ৫ মার্চ) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল বিক্রয় মাধ্যমে ঢাকা-রিয়াদ রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে।