
প্রকল্প আছে, বাস্তবায়ন নেই; থমকে উত্তরের জনপথের উন্নয়ন
মুখ থুবড়ে পড়েছে নীলফামারীর উন্নয়নের সম্ভাবনা। একের পর এক বড় প্রকল্পের ঘোষণা এলেও বাস্তবায়নের অভাবে হতাশ হয়ে পড়ছে উত্তরের মানুষ। অবকাঠামো ও সংযোগ পথ থাকলেও চিলাহাটি স্থলবন্দর পাশাপাশি ভারতের সঙ্গে রেল যোগাযোগ এখন দুঃস্বপ্ন। আর এবার অনিশ্চয়তার মুখে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনাও। বিশ্লেষকরা বলছেন, এসব যোগাযোগ ও বাণিজ্যপথের উন্নয়ন না হলে অর্থনৈতিক অগ্রগতি কখনোই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।

তেলবাহী মালগাড়ির ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী মালগাড়ির তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আজ (রোববার, ৭ জুন) সকাল ছয়টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং কয়েকটি ট্রেন নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করতে পারেনি।

মৌলভীবাজারে ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত, সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: হাবিবুর রশিদ
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। আজ (শনিবার, ৯ মে) সকালে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ওই রুটে ট্রেন চলতে শুরু করে।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহারে। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম।

কর্ণফুলী এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক চলাচল
ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে সাড়ে ৪ ঘণ্টা পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

বিশেষ ট্রেন যাত্রা উপযোগী নয় দাবিতে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার জন্য রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটি যাত্রার জন্য উপযোগী নয় দাবি করে রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষনাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। এতে কিছু সময়ের জন্য থমকে যায় রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ। তবে রেল কর্তৃপক্ষের আশ্বাসে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর ছেড়ে যায় ট্রেনটি।

কুমিল্লায় পাহাড়িকা এক্সপ্রেসের ৮ চাকা লাইনচ্যুত, ভোগান্তি চরমে
কুমিল্লা সদর উপজেলার রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ডাউন লাইনের গাড়ি আপলাইনে ঘুরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রেখেছেন রেল কর্তৃপক্ষ। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ এবং গণপরিবহন সংকটে প্রায় সাড়ে চার ঘণ্টা আটকা পড়ে যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন বয়সী মানুষ।

ব্রাহ্মণবাড়িয়ায় এবার কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় কক্সবাজারগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিতুমীর শিক্ষার্থীদের রেলক্রসিং অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছে। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।