ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত; বন্ধ ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া
ট্রেন লাইনচ্যুত
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি উদ্ধারকারী ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি লাইনচ্যুত হয়।

এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দ্রুত লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এফএস