লেবার-পার্টি
মুসলিম ভোটারদের আস্থা ফেরানোই বার্নহামের  প্রধান চ্যালেঞ্জ

মুসলিম ভোটারদের আস্থা ফেরানোই বার্নহামের প্রধান চ্যালেঞ্জ

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রায় নিশ্চিত হয়ে যাওয়া লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহামের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের হারানো মুসলিম ভোটারদের আস্থা ফিরিয়ে আনা। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমলের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ও গাজা ইস্যুতে অবস্থানের কারণে ব্রিটিশ মুসলিমদের একটি বড় অংশ লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র‍্যাচেল রিভস

বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র‍্যাচেল রিভস

ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) জানিয়েছেন, অ্যান্ডি বার্নহামকে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করছেন। তিনি মনে করেন, বার্নহাম তার নির্ধারিত আর্থিক বিধিগুলো মেনে চলবেন এবং যুক্তরাজ্যে নীতিনির্ধারণে স্থিতিশীলতা বজায় রাখবেন। একই সঙ্গে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেয়া হতে পারে এমন খবরও উড়িয়ে দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্টারমারের পর অ্যান্ডি বার্নহামকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতায় বসার আহ্বান

স্টারমারের পর অ্যান্ডি বার্নহামকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতায় বসার আহ্বান

কিয়ার স্টারমারের পদত্যাগের পর সুশৃঙ্খল পন্থায় পরবর্তী নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এমপিরা। এছাড়াও, প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহামকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতায় বসার আহ্বানও জানিয়েছেন অনেক আইনপ্রণেতা। এদিকে জ্বালানি ও অভিবাসন ইস্যুতে দুর্বল নীতির কারণে স্টারমার পদত্যাগে বাধ্য হয়েছেন বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। আর ঘনঘন প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসায় ক্ষুব্ধ লন্ডনবাসী।

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্পর্কে কতটা জানেন?

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্পর্কে কতটা জানেন?

তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। তিনি স্বীকার করেছেন যে দেশকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি আর সঠিক ব্যক্তি নন। স্টারমারের এই নাটকীয় বিদায়ের ফলে অ্যান্ডি বার্নহামের ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী?

কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী?

টানাপোড়েন আর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তবে আকস্মিক এই বিদায়ের পরই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা?

সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

দ্য অবজারভারের প্রতিবেদন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার আগামীকালই (সোমবার, ২২ জুন) পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের বিদায়ের একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন তিনি। তবে ডাউনিং স্ট্রিটের একটি সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগের চেয়ে সরকারের দায়িত্ব পালনের দিকেই বেশি মনোযোগী রয়েছেন।

‘সরে দাঁড়াবো না’; নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা স্টারমারের

‘সরে দাঁড়াবো না’; নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার ঘোষণা স্টারমারের

লেবার পার্টির প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের নির্বাচনি জয়ের পরও পদ থেকে সরে না দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল (শুক্রবার, ১৯ জুন) তিনি জানিয়েছেন, নেতৃত্বের যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। এর মাধ্যমে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যে উপনির্বাচনে জয়ী অ্যান্ডি বার্নহাম; প্রধানমন্ত্রী স্টারমারের গদিতে চ্যালেঞ্জ

যুক্তরাজ্যে উপনির্বাচনে জয়ী অ্যান্ডি বার্নহাম; প্রধানমন্ত্রী স্টারমারের গদিতে চ্যালেঞ্জ

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ এক উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম। এই জয়ের ফলে লেবার পার্টি ও যুক্তরাজ্যের নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চ্যালেঞ্জ জানানোর পথ পরিষ্কার হলো তার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘উত্তরের রাজা’ অ্যান্ডি বার্নহাম; যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কী?

‘উত্তরের রাজা’ অ্যান্ডি বার্নহাম; যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কী?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দলের ভেতরেই পদত্যাগের চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম উত্তরাঞ্চলীয় অ্যাশটন-ইন-মেকারফিল্ড আসনে উপনির্বাচনে লড়ে পার্লামেন্টে ফেরার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন। তার সমর্থকদের দাবি, আগামী সেপ্টেম্বরে লেবার পার্টির বার্ষিক সম্মেলনের আগেই স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনিই সেরা প্রার্থী। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেবার নেতৃত্বে স্টারমারের বিরুদ্ধে মাঠে ওয়েস স্ট্রিটিং

লেবার নেতৃত্বে স্টারমারের বিরুদ্ধে মাঠে ওয়েস স্ট্রিটিং

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হলো। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরিয়ে লেবার পার্টির নেতৃত্ব ও দেশের প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। গতকাল (শনিবার, ১৬ মে) তিনি প্রকাশ্যেই স্টারমারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্টারমারকে হটাতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

স্টারমারকে হটাতে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার প্রকাশ্য আহ্বান জানিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রভাবশালী স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) পদত্যাগপত্র জমা দিয়ে তিনি স্টারমারের বিরুদ্ধে অদূরদর্শিতা ও নিজের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর অভিযোগ তোলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের দলের এমপিদের চাপে কোণঠাসা কিয়ার স্টারমার, পদত্যাগের দাবি জোরালো

নিজের দলের এমপিদের চাপে কোণঠাসা কিয়ার স্টারমার, পদত্যাগের দাবি জোরালো

স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির শোচনীয় পরাজয়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ আরও তীব্র হয়েছে। নিজের দলের ভেতরেই বিদ্রোহ শুরু হওয়ায় স্টারমারের প্রধানমন্ত্রিত্ব এখন খাদের কিনারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তার সরকারের চারজন গুরুত্বপূর্ণ সহকারী পদত্যাগ করেছেন এবং ৭০ জনেরও বেশি এমপি তাকে পদ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।