শরণার্থী-শিবির
প্রতিশ্রুতি আছে, নেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন

প্রতিশ্রুতি আছে, নেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন

বিশ্ব শরণার্থী দিবস

বছর পেরিয়ে যায়, সম্মেলন হয়, প্রতিশ্রুতি আসে কিন্তু রোহিঙ্গাদের ঘরে ফেরার পথ থেকে যায় অন্ধকারেই। বিশ্ব শরণার্থী দিবসে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো যেন এক দীর্ঘ অপেক্ষার প্রতিচ্ছবি। বাঁশ আর ত্রিপলে তৈরি ঘরে বেড়ে উঠছে নতুন প্রজন্ম, যারা জানে না তাদের প্রকৃত ঠিকানা কোথায়।

শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন যারা

শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন যারা

শরণার্থী শিবিরের সংকীর্ণ জীবন পেরিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলে যাচ্ছেন বেশ কয়েকজন ফুটবলার। যুদ্ধ, বাস্তুচ্যুত আর অনিশ্চয়তার জীবন ছেড়ে রুডিগার, আলফানসো ডেভিসরা আজ বিশ্ব ফুটবল মাতাচ্ছেন সেই সাথে অনুপ্রেরণার গল্প লিখছেন হাজারো মানুষের মনে।

পানি সংকটে বিপর্যস্ত গাজা; বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ৮২ শতাংশ বাসিন্দা

পানি সংকটে বিপর্যস্ত গাজা; বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ৮২ শতাংশ বাসিন্দা

পানি সংকটের মুখে অবরুদ্ধ গাজার বাসিন্দারা। কারণ পান করা ও রান্নার জন্য দৈনিক ছয় লিটার পানিও সংগ্রহ করতে পারছে না অধিকাংশ পরিবার। অক্সফামের তথ্য মতে, ৮২ শতাংশ গাজার বাসিন্দা বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘ-নেতৃত্বাধীন গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের পানি সরবরাহ পরিকাঠামোর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরণার্থী শিবিরে গাজাবাসীর মানবেতর জীবনযাপন; লেবানন পুনরুদ্ধারের ঘোষণা

শরণার্থী শিবিরে গাজাবাসীর মানবেতর জীবনযাপন; লেবানন পুনরুদ্ধারের ঘোষণা

মানবেতর জীবন যাপন করছে অবরুদ্ধ গাজা বাসিন্দারা। শরণার্থী শিবিরগুলোতে ক্রমেই ছড়িয়ে পড়ছে ইঁদুর ও বিভিন্ন কীট-পতঙ্গ। এতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এদিকে, লেবাননের দখলকৃত প্রতিটি ইঞ্চিই পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। মে দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১১ এপ্রিল) দুপুরে হেফাজত ইসলাম, ইমাম পরিষদ ও আহলে হাদিস বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

পশ্চিম তীরে প্রথমবার ট্যাংক মোতায়েন ইসরাইলের

পশ্চিম তীরে প্রথমবার ট্যাংক মোতায়েন ইসরাইলের

দুই দশকে প্রথমবার সিরিয়ার পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করলো ইসরাইল। এতে আরও তীব্র হলো অঞ্চলটি জুড়ে সামরিক অভিযান জোরদারের শঙ্কা। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে অন্তত ৪০ হাজার বাসিন্দাকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে।

তৃতীয় দফা বন্দিবিনিময়ের পর নেতানিয়াহুর হুঁশিয়ারি

তৃতীয় দফা বন্দিবিনিময়ের পর নেতানিয়াহুর হুঁশিয়ারি

সময়ক্ষেপণের পর অবশেষে ১১০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। অন্যদিকে এর আগে মুক্তিপ্রাপ্ত আট জিম্মির চিকিৎসা চলছে ইসরাইলে। তৃতীয় দফা বন্দিবিনিময়ের পর নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানান, যারাই ইসরাইলি জিম্মিদের আঘাতের চেষ্টা করবে, তাদের পরিণতি হবে ভয়াবহ। এদিকে পশ্চিম তীরে আইডিএফের অভিযানে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত দুই ফিলিস্তিনি।

যুক্তরাষ্ট্রজুড়ে নিন্দা-সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রজুড়ে নিন্দা-সমালোচনায় ট্রাম্প

অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে অভিযান। গেলো দু'দিনে গ্রেপ্তার করা হয়েছে দুই হাজারের বেশি অভিবাসীকে। সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপর মার্কিন সেনাবাহিনী। এদিকে শরণার্থীদের ঢল সামাল দিতে মেক্সিকো সীমান্তে তৈরি হচ্ছে বিশাল আশ্রয়কেন্দ্র। এই পদক্ষেপে দেশজুড়ে চরম নিন্দা আর সমালোচনার শিকার হচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের প্রথম নয় দিনেই প্রায় পাঁচশো ফিলিস্তিনির প্রাণহানি

চলতি বছরের প্রথম নয় দিনেই প্রায় পাঁচশো ফিলিস্তিনির প্রাণহানি

গাজায় ইসরাইলি আগ্রাসনে চলতি বছরের প্রথম নয় দিনেই ৪৯০ জন ফিলিস্তিনির প্রাণ গেছে। অবরুদ্ধ পশ্চিমতীরে রাতভর ইসরাইলি আগ্রাসন অব্যাহত আছে।

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৪৫ হাজার

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৪৫ হাজার

হামলার লক্ষ্যবস্তু এখন হাসপাতাল

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৪৫ হাজার। তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজা উপত্যকার হাসপাতালগুলো। গাজার উত্তরাঞ্চলে চালু থাকা একমাত্র হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানে বিক্ষোভে নেমেছে হাজারও মানুষ। গাজায় জিম্মিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে দাবি করেছে তাদের স্বজনেরা। এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রোস্টেটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ইসরাইলি হামলায় গাজায় ১৭ হাজার শিশুসহ ৪৫ হাজারের বেশি প্রাণহানি

ইসরাইলি হামলায় গাজায় ১৭ হাজার শিশুসহ ৪৫ হাজারের বেশি প্রাণহানি

গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে ১৭ হাজারই শিশু। প্রাণ ভয়ে এখনো ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। এদিকে, ইসরাইল ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে, জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গাজা-লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গাজা-লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে গাজা আর লেবাননে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ এমনকি অধিকৃত পশ্চিমতীরে অনবরত হামলা হচ্ছে বোমা, বিমান দিয়ে। সীমান্তে লেবাননের সঙ্গে চলছে তুমুল সংঘাত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর হামলার নির্দেশে গাজা শহরের শুজাইয়া থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।