পানি সংকটে বিপর্যস্ত গাজা; বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ৮২ শতাংশ বাসিন্দা

পানি সংকটে বিপর্যস্ত গাজা
বিদেশে এখন
0

পানি সংকটের মুখে অবরুদ্ধ গাজার বাসিন্দারা। কারণ পান করা ও রান্নার জন্য দৈনিক ছয় লিটার পানিও সংগ্রহ করতে পারছে না অধিকাংশ পরিবার। অক্সফামের তথ্য মতে, ৮২ শতাংশ গাজার বাসিন্দা বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘ-নেতৃত্বাধীন গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের পানি সরবরাহ পরিকাঠামোর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি গাজা শহরের পশ্চিমের একটি শরণার্থী শিবির। মোহাম্মদ জায়েদ, নিজের তাঁবুর পাশে একটি কুয়ো থেকে পানি তুলছেন। মূলত বিশুদ্ধ পানি সরবরাহের জন্য মাসব্যাপী প্রচেষ্টার পর এই ফিলিস্তিনি ব্যক্তিটি এই কুয়ো বানাতে সফল হন। আজ এটি তার পরিবারের প্রতিদিনের পানির জোগান দেয়।

শরণার্থী শিবিরের একজন বলেন, ‘আমরা তীব্র পানি সংকটে ভুগছিলাম, তাই আমি ১০০ বছর আগে আমাদের পূর্বপুরুষদের ব্যবহৃত পদ্ধতিতেই ফিরে গেলাম। আমি সমুদ্রের কাছে চার মিটার গভীর একটি কূপ খনন করি এবং সৌভাগ্যবশত আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য ব্যবহারযোগ্য পানি পেয়ে যাই।’

তবে গাজাজুড়ে বিশুদ্ধ পানি পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। জাতিসংঘ-নেতৃত্বাধীন গ্লোবাল ওয়াশ ক্লাস্টারের মতে, যুদ্ধের কারণে এই অঞ্চলের পানি সরবরাহ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ৮০ শতাংশ মানুষ ট্রাকে করে আনা পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

আরও পড়ুন:

ইউনিসেফ বলছে, গাজার ১১ লাখ শিশুর জন্য নিরাপদ পানির জোগান একটি দৈনন্দিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অঞ্চলের বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। দেখা গেছে, পানি বিতরণের সময়, হাতের কাছে পাওয়া যেকোনো পাত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে ফিলিস্তিনিরা।

অন্য আরেকজন বলেন, ‘এই পানির পাত্রগুলো প্রাপ্তবয়স্ক বা শিশু কারোরই ব্যবহারের জন্য উপযুক্ত নয়, কিন্তু নতুন পাত্র কেনার সামর্থ্য আমাদের নেই। নোংরা পাত্রে পানি রাখা হয় যা পানের জন্য নিরাপদ নয়, ফলে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ে।’

ইউনিসেফ আরও বলছে , গাজার অধিকাংশ পরিবার পানি সংকটে ভুগছে। পানি পান, রান্না করা ও অন্যান্য প্রয়োজনে ন্যূনতম পরিমাণ পানি পেতেও হিমশিম খাচ্ছেন তারা।

মূলত শরণার্থী শিবিরে থাকা লা রাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য পানি সরবরাহ প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অক্সফামের তথ্য মতে, ৮২ শতাংশ গাজার বাসিন্দা বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত। তাই গাজার এই পানি সংকটকে তুলে ধরতে জি-৭ সম্মেলনে কিছু দুরে একটি প্রতীকী বিক্ষোভের আয়োজন করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

এখানে, দেখা গেছে, জি-৭ নেতাদের অনুকরণে একটি টেবিলের চারপাশে কাগজের মণ্ড দিয়ে মাথা পড়েছে অধিকার কর্মীরা। টেবিলের মাঝে গাজা লেখা একটি ময়লা বোতল সামনে রাখা। আর বিশুদ্ধ পানি পান করছেন নেতারা। মূলত, গাজার পানি সংকটের বিষয়টি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতেই এই আয়োজন অক্সফামের।

এফএস