শিক্ষাব্যবস্থা
‘খাতায় না লিখলেও একসময় ৯৮ শতাংশ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে’

‘খাতায় না লিখলেও একসময় ৯৮ শতাংশ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে’

একসময় পরীক্ষার খাতায় কিছু না লিখলেও শতকরা ৯৮ ভাগ শিক্ষার্থীকে পাস করানো হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শিক্ষাব্যবস্থার এমন পরিস্থিতির কারণেই বর্তমানে তরুণদের হাতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকলেও তাদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানের চরম অভাব রয়েছে।

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই, তবে তা জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে।’

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে: রিজভী

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে: রিজভী

বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে: মাহদী আমিন

শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে: মাহদী আমিন

কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের শিক্ষার্থীদের নিজস্ব পছন্দ, মেধা ও সৃজনশীলতা অনুযায়ী স্ব-স্ব ক্ষেত্রে বিকাশের জন্য সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে পরিকল্পনা নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে পরিকল্পনা নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সারা দেশের হাওরঞ্চলের সঙ্গে যে এলাকাগুলো রয়েছে সেগুলোর শিক্ষার সব সমস্যা সমাধান করার জন্য সেক্টরভিত্তিক প্ল্যানের ব্যবস্থা করা হচ্ছে। এর প্রেক্ষিতে গতকাল আমরা এই বিষয়গুলো তুলে ধরে সব কর্মকর্তাদের সঙ্গে ৬ ঘণ্টার একটি সভা করেছি এবং সেখানে বলা হয়েছে কী কী পরিকল্পনা নিলে হাওরাঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেয়া সম্ভব হবে।

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহদী আমিন

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহদী আমিন

তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে প্রধানমন্ত্রী দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব কথা বলেছেন।

সনদনির্ভর নয়, দক্ষতা-প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সনদনির্ভর নয়, দক্ষতা-প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই।

বিদ্যুৎ সংকটে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, ‘হায় হায়’ করছে পরীক্ষার্থীরা: সংসদে সালাউদ্দিন

বিদ্যুৎ সংকটে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, ‘হায় হায়’ করছে পরীক্ষার্থীরা: সংসদে সালাউদ্দিন

তীব্র বিদ্যুৎ সংকটের কারণে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে বলে সংসদকে জানিয়েছেন সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি এই সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মেধাবী শিক্ষক নিয়োগে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষক নিয়োগে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শুধু বই পড়ে মেধাবী হওয়া যাবে না; শিক্ষাব্যবস্থায় রিসোর্সভিত্তিক গবেষণা ও প্রজেক্টভিত্তিক পড়াশোনা যুক্ত করতে হবে। শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা থাকলে তা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মাইক্রো লেভেলে খতিয়ে দেখা হবে এবং মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না।

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাকে মুখস্থনির্ভরতার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও বাস্তব দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

‘সম্প্রতি যে চাঁদাবাজি বেড়েছে তার বিরুদ্ধে ছোট-বড় সব দলকে রুখে দাঁড়াতে হবে’

‘সম্প্রতি যে চাঁদাবাজি বেড়েছে তার বিরুদ্ধে ছোট-বড় সব দলকে রুখে দাঁড়াতে হবে’

সম্প্রতি যে চাঁদাবাজি বেড়েছে তার বিরুদ্ধে ছোট বড় সব দলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ (সোমবার, ১৪ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।