
যুদ্ধবিরতি বাড়াতে আনুষ্ঠানিক সম্মতি দেয়নি যুক্তরাষ্ট্র: জ্যেষ্ঠ কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়নি বলে রয়টার্সের উদ্ধৃতি দিয়ে এক নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে সৌদি , কাতার এবং তুরস্কের উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসলামাবাদে শেহবাজ–ভ্যান্স বৈঠক, শান্তি আলোচনায় গতি
ইসলামাবাদ আলোচনার ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ভ্যান্সের সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে আজ (শনিবার, ১১ এপ্রিল) পরে নির্ধারিত বৈঠকের আগে ইসলামাবাদে থাকা ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানিয়েছে তুরুস্কের টিআরটি ওয়ার্ল্ড।

ইসলামাবাদে আলোচনায় অংশ নেয়ার কথা পুনর্ব্যক্ত করলো ইরান: পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান-এর সঙ্গে ‘উষ্ণ, সারগর্ভ’ আলাপ করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগান-পাকিস্তান সংঘাতে নিহত ১৩৩ তালেবান
আফগানিস্তানের হামলায় অর্ধশত পাকিস্তানি সেনা নিহতের প্রতিশোধে পরিচালিত অপারেশন গাজাব লিল হক অভিযানে প্রাণ হারিয়েছে ১৩৩ তালেবান সদস্য। পাল্টাপাল্টি হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের।

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, মেডিকেল বোর্ড গঠন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভ ও সাবেক ক্রিকেটারদের দাবির মুখে ইমরান খানকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ প্রশাসন, গঠন করা হয়েছে মেডিকেল বোর্ডও। অন্যদিকে চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে সাজা স্থগিত ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ইমরান খানের আইনজীবী।

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন, যৌথভাবে কাজের অঙ্গীকার পাকিস্তান-তুরস্কের
ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত-পাকিস্তান সংঘাতের কয়েক সপ্তাহ না পেরোতেই প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন: পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর) ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন।

সরকারি ব্যয় কমাতে পাকিস্তানে ২৮টি দপ্তর বিলুপ্ত ঘোষণা
সরকারি ব্যয় কমানো ও রাষ্ট্রীয় সেবাদান পদ্ধতি আরও সহজ করতে ২৮টি দপ্তর বিলুপ্ত ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এছাড়া ৫টি মন্ত্রণালয়ের ১২টি প্রতিষ্ঠানকে একীভূত করা এবং এসএমই খাতকে নিজের অধীনে রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী। এতে শূন্য হয়ে যাচ্ছে দেড় লাখের বেশি সরকারি চাকরি।

টানা দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ। পিটিআইয়ের প্রার্থী ওমর আইয়ুব খানকে ১০৯ ভোটে পরাজিত করে দেশটির ২৪তম এবং টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি।