ট্রাম্প-শেহবাজ ফোনালাপ: দ্রুত ওয়াশিংটন-তেহরান আলোচনা আয়োজনে আগ্রহী পাকিস্তান

ডোনাল্ড ট্রাম্প ও শেহবাজ শরিফ
বিদেশে এখন
0

শান্তি প্রচেষ্টার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশ খুব শিগগির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনার আয়োজন করতে চায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে শেহবাজ শরিফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এদিন সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ‘অত্যন্ত দরকারী ও ফলপ্রসূ’ ফোনালাপ করেছেন। এই ফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও যুক্ত ছিলেন।

আঞ্চলিক পরিস্থিতি ও শান্তি প্রচেষ্টা এগিয়ে নেয়া প্রসঙ্গে শেহবাজ শরিফ বলেন, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চলমান উদ্যোগগুলো নিয়ে আলোচনার জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং আমরা আশা করছি খুব শিগগির পরবর্তী দফার আলোচনার আয়োজন করতে পারবো।’

ছয় সপ্তাহ আগে ইসলামাবাদে ইরানের সঙ্গে প্রথম দফার শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

এএম