ইসলামাবাদে আলোচনায় অংশ নেয়ার কথা পুনর্ব্যক্ত করলো ইরান: পাকিস্তান

পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
বিদেশে এখন
0

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান-এর সঙ্গে ‘উষ্ণ, সারগর্ভ’ আলাপ করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ‘এই সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে শান্তি আলোচনা আয়োজনের জন্য পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করায় ইরানি নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানিয়েছি। এ আলোচনার লক্ষ্য হবে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা।’

আরও পড়ুন:

শেহবাজ শরিফ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পেজেশকিয়ান আসন্ন আলোচনায় ইরানের অংশগ্রহণ পুনর্ব্যক্ত করেছেন এবং পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। পাশাপাশি পাকিস্তানের জনগণের জন্য শুভকামনাও জানিয়েছেন।’

এএম