সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই হঠাৎ করে বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে সভায় আলোচনা হতে পারে।

আরও পড়ুন:

এছাড়া বিরোধীদলের লং মার্চ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন, বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে বিএনপির সংসদীয় দলের এ সভায়।

পাশাপাশি সংসদ সদস্যদের করণীয় নিয়েও দলটির পক্ষ থেকে দিকনির্দেশনা দেয়া হবে বলেও জানা যায়।

এসএইচ