সংস্কৃতি
পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত: পর্যটনমন্ত্রী

পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত: পর্যটনমন্ত্রী

পর্যটন একটি অন্তর্ভুক্তিমূলক শিল্প যার সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওতপ্রোতভাবে জড়িত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান মাত্র ২-৩ শতাংশ। আমরা এ অবদানকে ৭-৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম: ত্রাণমন্ত্রী

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম: ত্রাণমন্ত্রী

সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই মানবিক, সৃজনশীল, অসাম্প্রদায়িক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় জলতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর নবাগত শিক্ষার্থীদের বরণ, নিয়মিত অনুশীলন কার্যক্রমের উদ্বোধন ও বরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রসফায়ারে হত্যা ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

ক্রসফায়ারে হত্যা ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে: প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ

সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ (শনিবার, ২৩ মে) এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, এটি একটি জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়, চেতনা ও সভ্যতার ভিত্তি বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার, ১৫ মে) রাজধানীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

বাঙালি পোশাক, লোকজ সংস্কৃতি আর গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী খাবার- নতুন বর্ষকে বরণ করতে কোনো কমতি রাখেনি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। শোভাযাত্রা, দেশাত্মবোধক গান, নৃত্য কবিতার মধ্য দিয়ে চিরায়ত বাঙ্গালি সংস্কৃতি মালয়েশিয়ার মাটিতে তুলে ধরেন প্রবাসীরা।

ঐতিহ্যের নববারতা: বাংলা নববর্ষের শিকড় ও সমকাল

ঐতিহ্যের নববারতা: বাংলা নববর্ষের শিকড় ও সমকাল

হাজার বছরের ঐতিহ্য আর বাঙালির প্রাণের স্পন্দন নিয়ে আবারও দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ উৎসব বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা আর শিকড়ের দিকে ফিরে তাকানোর এক মহতী লগ্ন। ইতিহাসের ধুলোবালি মাখা পথ পেরিয়ে বাংলা নববর্ষ আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তা যেমন গৌরবের, তেমনি সংগ্রামের।

রাঙামাটিতে বিজু-সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি; স্ব স্ব সংস্কৃতি সংরক্ষণের তাগিদ

রাঙামাটিতে বিজু-সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি; স্ব স্ব সংস্কৃতি সংরক্ষণের তাগিদ

পার্বত্য চট্টগ্রামে বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান, চাংলান, পাতা, বিহু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। আজ (বৃহস্পতিবার, ০৯ এপ্রিল) রাঙামাটিতে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় অতিথিরা জানান, বিজু, বৈসু, সাংগ্রাই এর সংস্কৃতি যেন কেউ ভুলে না যায়। সে বিষয়ে নিজেদেরই সংরক্ষণের তাগিদ জানান তারা।

শরীয়তপুরে ‘জোড়া ইলিশের মেলা’, উৎসব আর ঐতিহ্যে মুখর মধ্যপাড়া

শরীয়তপুরে ‘জোড়া ইলিশের মেলা’, উৎসব আর ঐতিহ্যে মুখর মধ্যপাড়া

মাঘ মাসের প্রথম দিনেই শরীয়তপুরের মধ্যপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জোড়া ইলিশের মেলা’। ভোর হতেই মানুষের ঢল নামে মেলাপ্রাঙ্গণে। উৎসবমুখর পরিবেশ, কোলাহল আর প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ মেলা কেবল মাছ কেনাবেচার জায়গা নয় বরং শরীয়তপুরবাসীর আবেগ, বিশ্বাস ও লোকজ ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল।