
আজ রাতে ঢাকাসহ যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম দিকের শক্তিশালী ঝড়ো হাওয়া। আবহাওয়া অফিসের (Bangladesh Meteorological Department) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে তীব্র বজ্রপাত (Thunderbolt) এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাকিস্তান সফরে নাগরিকদের সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তান ভ্রমণ করতে আগ্রহী আমেরিকান নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে, দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি গুরুতর ঝুঁকিপূর্ণ। গত ২৬ জানুয়ারি আপডেট করা ট্রাভেল অ্যাডভাইজরিতে ডিপার্টমেন্ট উল্লেখ করেছে যে, পাকিস্তানে অপরাধ, সন্ত্রাসবাদ, নাগরিক বিশৃঙ্খলা এবং অপহরণের ঝুঁকি রয়েছে। তাই দেশটিকে লেভেল ৩ উচ্চ ঝুঁকিভিত্তিক সতর্কতায় রাখা হয়েছে, যেখানে আক্রমণ অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে।

শিল্প-কারখানা এবং ডেটা সেন্টার চাঁদে নেয়ার দাবি জেফ বেজোসের
অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রধান জেফ বেজোস সম্প্রতি এক চাঞ্চল্যকর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শিল্প-কারখানার সীমাহীন বৃদ্ধির চাপ পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ আর বহন করতে পারবে না এবং পৃথিবীকে বাঁচাতে হলে সমস্ত ভারী শিল্প-কারখানা এবং ডেটা সেন্টার চাঁদ বা পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশে স্থানান্তরিত করতে হবে।

ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে তেহরান খালি করার সতর্কবার্তা ইরানের
স্মরণকালের ভয়াবহ খরা ও অনাবৃষ্টিতে তীব্র পানির সংকটে ভুগছে ইরান। ডিসেম্বরের মধ্যে বৃষ্টি না হলে রাজধানী তেহরান খালি করার সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পানির উৎস শুকিয়ে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে তেহরানের ১ কোটির বেশি বাসিন্দার। ইরানের মোট পানি সরবরাহের ১৯টি জলাধারের প্রায় ১০ শতাংশ শুকিয়ে গেছে। এমন অবস্থায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমেও কাটছে না সংকট। তেহরানে আয়োজন করা হয়েছে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার।

উপকূলীয় এলাকা ও বন্দরে ঝড়ো হাওয়ার সম্ভাবনা
উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) এক আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় অধিদপ্তরটি।

ইসরাইলকে হামলা জোরদার না করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা
অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার না করতে ইসরাইলকে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ফিলিস্তিনকে যুক্তরাজ্যের রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার প্রতিশোধ নেয়া যাবে না।’

কনস্টেবল পদে নিয়োগ: ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সতর্কবার্তা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ (শুক্রবার, ৮ আগস্ট) এক পোস্টে কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কবার্তা প্রদান করেছে। পুলিশ জানায়, চলতি বছর দ্বিতীয় বারের মতো কনস্টেবল নিয়োগ পরীক্ষা নেয়া হবে। পুলিশ বলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে প্রার্থীরা টাকা-পয়সা লেনদেন বা প্রতারক ও দালালের ফাঁদে পড়বে না। তারা সতর্ক করেছেন, দালালরা প্রার্থীদের অজ্ঞানতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে।

২০২৩ সালে ভূমিকম্পের আগাম সতর্কতা দিতে ব্যর্থ হয় গুগল
২০২৩ সালে তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময়, এক কোটি মানুষকে আগাম সতর্ক করতে গুগল ব্যর্থ হয়েছিল বলে নিজেই জানালো প্রতিষ্ঠানটি। সোমবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে ওঠে এসেছে এ তথ্য।

বোমা ফেলো না, ইসরাইলকে সতর্ক করে ডোনাল্ড ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামলা জোরদারের নির্দেশনার পর বোমা না ফেলতে ইসরাইলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলকে বোমা ফেলতে ‘না’ করে সতর্কবার্তা দিয়েছেন তিনি। এ সময় তিনি দু’পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। আজ (মঙ্গলবার, ২৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

তিন বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা
ভারি বৃষ্টিপাতের সতকর্বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (রোববার, ১৮ মে) পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ সতর্ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে গবেষকের সতর্কতা
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। মূলত এটি নিয়ে প্রযুক্তি জায়ান্টদের উন্মত্ত প্রতিযোগিতা এ খাতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সতর্ক বার্তা দিয়েছেন টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী ইয়োশুয়া বেনজিও।

বান্দরবানে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা
বান্দরবানে গত শনিবার থেকে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তার মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।