
জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক
শেরপুরে জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের মৃত্যুতে শোক প্রকাশ ও এ ঘটনার নিন্দা এবং এ হামলার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নরসিংদীতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০
নরসিংদীতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জেলার ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে এ হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহত, আহত কয়েকজন
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় আব্দুল মোতালেব নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনি নিহত হন।

নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, রাঙামাটির স্বতন্ত্র প্রার্থীর জিডি
রাঙামাটিতে ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

নির্বাচনের আগে চট্টগ্রামে চাঁদাবাজি-সন্ত্রাসে আতঙ্কিত ব্যবসায়ীরা
নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা। এতে আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। আবাসন খাত, ঝুট ব্যবসা, বালুমহাল থেকে শুরু করে বড় বাণিজ্য কেন্দ্র- কোনো কিছুই বাদ যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে গুলি, হামলা ও হত্যায় উৎকণ্ঠা আরও বেড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা।

দুই সহযোগীসহ ৩৪ মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
আলোচিত সাড়ে তিনশো ভরি স্বর্ণ ছিনতাইসহ, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ ৩৪ মামলার শীর্ষ আসামি সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১২ ডিসেম্বর) ঢাকার গুলশান থেকে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাবউদ্দিনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম।

নাইজারের মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলা, নিহত ৩০
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৫৭
বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে গত ২৫ ডিসেম্বর থেকে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) পর্যন্ত সারা দেশে মোট ১৫৭ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

১৮ থেকে ২৫ ডিসেম্বর যৌথবাহিনীর অভিযানে সারা দেশে গ্রেপ্তার ২১
সারা দেশে ১৮ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ২১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা-উদ্বেগ
রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেল বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবকের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ককটেল বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা কাল, সামরিক মর্যাদায় হবে দাফন
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে। আগামীকাল (রোববার, ২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হবে। জানাজা শেষে তাদের সামরিক মর্যাদায় দাফন করা হবে।

কে নির্বাচন করবে আর কে করবে না—এটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে করবে না—এটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয়। নির্বাচন একটি বড় বিষয় হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই নিরাপদে চলাফেরা করছে বলেও মন্তব্য করেন তিনি।